1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৫:২০ অপরাহ্ন
শিরোনামঃ
মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি পদে মনোনয়নে প্রস্তাবক মঈন খান, সমর্থক গয়েশ্বর রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল সাপ মারতে বাংলাদেশ থেকে ৩০ বেজি নিয়েছিল জাপান, সেই বেজি নির্মূলেই লাগল ৪৫ বছর জুলাই স্মৃতি জাদুঘরের স্থাবর নিদর্শনের ক্ষতি করলে ১০ বছরের কারাদণ্ড কর্নেল অলির পক্ষে মনোনয়নপত্র জমা গ্যাস সংকটে জামালপুর-টাঙ্গাইল-ঢাকা মহাসড়কে চালকদের অবরোধ প্রধানমন্ত্রীর সঙ্গে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের প্রতিনিধি দলের বৈঠক শপিংমল-মার্কেট-দোকান রাত ৮টার মধ্যে বন্ধের নির্দেশ চাকরি গেল বিপ্লব কুমারসহ ৬ পুলিশ কর্মকর্তার সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে : জ্বালানি প্রতিমন্ত্রী

আসামি ধরতে গিয়ে হামলার শিকার ৩ পুলিশ সদস্য

উবায়দুল হক, ময়মনসিংহ
  • আপডেট : রবিবার, ১৭ মার্চ, ২০২৪

ময়মনসিংহের ত্রিশালে ওয়ারেন্টের আসামি ধরতে গিয়ে হামলার শিকার হয়েছে পুলিশ সদস্যরা। এ সময় তিন পুলিশ সদস্যকে কুপিয়ে আহত করা হয়েছে। তারা ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

রোববার (১৭ মার্চ) রাত ১০টার দিকে ধানীখোলা দক্ষিণ ভাটিপাড়া শিমুলিয়া এলাকায় এই ঘটনা ঘটেছে।

তারা হলেন- ত্রিশাল থানার উপপরিদর্শক (এসআই) ইসমাইল হোসেন (৩০), এএসআই গোলাম রসুল (৩৫), এএসআই মো. রাকিব (৩৯)।

ত্রিশাল থানার পরিদর্শক (তদন্ত) চাঁদ মিয়া জানান, বেদেনা নামে এক ওয়ারেন্টের আসামি ধরতে যায় পুলিশ। এ সময় তার ছেলে নাইম ও হারুন দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে তিন পুলিশ কর্মকর্তাকে আহত করে। পরে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এ ঘটনার পর অভিযুক্তরা পলাতক রয়েছে। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই মোহাম্মদ জাহাঙ্গীর জানান, এএসআই রাকিবের পেটে, এসআই ইসমাইলের পিঠে ও এএসআই গোলাম রসুলের কনুইয়ে কোপানোর আঘাত রয়েছে। তাদের মধ্যে রাকিবের অবস্থা গুরুতর।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি