1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন
শিরোনামঃ
ডিএমপির জুলাইয়ের সেরা মিরপুর বিভাগ, শ্রেষ্ঠ থানাও মিরপুর রাষ্ট্রপতি নির্বাচন: ৩ মনোনয়নপত্র জমা, প্রার্থী মির্জা ফখরুল ও অলি আহমদ মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি পদে মনোনয়নে প্রস্তাবক মঈন খান, সমর্থক গয়েশ্বর রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল সাপ মারতে বাংলাদেশ থেকে ৩০ বেজি নিয়েছিল জাপান, সেই বেজি নির্মূলেই লাগল ৪৫ বছর জুলাই স্মৃতি জাদুঘরের স্থাবর নিদর্শনের ক্ষতি করলে ১০ বছরের কারাদণ্ড কর্নেল অলির পক্ষে মনোনয়নপত্র জমা গ্যাস সংকটে জামালপুর-টাঙ্গাইল-ঢাকা মহাসড়কে চালকদের অবরোধ প্রধানমন্ত্রীর সঙ্গে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের প্রতিনিধি দলের বৈঠক শপিংমল-মার্কেট-দোকান রাত ৮টার মধ্যে বন্ধের নির্দেশ

পুলিশের জব্দ গাঁজা খেয়ে নেশায় বুঁদ ইঁদুর

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১৫ মার্চ, ২০২৪

গাঁজা খেয়ে নেশায় বুঁদ ইঁদুর। চমকটা আরও বাড়বে যখন শুনবেন, এগুলো ছিল পুলিশের জব্দ করা গাঁজা। এমন ঘটনাই ঘটেছে যুক্তরাষ্ট্রের লুজিয়ানা অঙ্গরাজ্যে। ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ানের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, লুজিয়ানা অঙ্গরাজ্যের নিউ অরলিন্স পুলিশ সদর দপ্তরের জরাজীর্ণ ভবনের একটি প্রমাণ রাখার কক্ষে প্রবেশ করে ইঁদুরগুলো বাজেয়াপ্ত করা গাঁজা খেয়েছে। আর এই দাবি সাধারণ কারও নয়, যুক্তরাষ্ট্রের নিউ অরলিন্সের পুলিশ প্রধানের।

পুলিশ সুপার অ্যান কার্কপ্যাট্রিক দাবি করেন, নিউ অরলিন্সের পুলিশ বিভাগের পুরোনো অফিস ভবন এতটাই জরাজীর্ণ এবং পোকামাকড়ে ভরপুর যে প্রাণীরা প্রমাণ রাখার কক্ষে প্রবেশ করতে সক্ষম হয়েছে।

গত বুধবার সিটি কাউন্সিলের সদস্যদের এই পুলিশ কর্মকর্তা বলেন, ‘ইঁদুরগুলো আমাদের গাঁজা খাচ্ছে, তারা নেশায় বুঁদ হয়ে আছে।’
অ্যান কার্কপ্যাট্রিক বলেন, নিউ অরলিন্স পুলিশ সদর দপ্তরের কর্মকর্তাদের ডেস্কে ইঁদুরের মল পাওয়া গেছে। দালানটিতে পুলিশের কার্যক্রম চলছে ১৯৬৮ সাল থেকে।

অরকিন পেস্ট কন্ট্রোলের গ্লোবাল টেকনিক্যাল ডিরেক্টর রন হ্যারিসন জানান, তিনিও আগে ইঁদুরের গাঁজা খাওয়ার কথা শুনেননি।

ইঁদুরেরা যখন গাঁজা খায় তখন তারা কিসের মধ্য দিয়ে যায় এমন প্রশ্নে তিনি জানান, এরা মানুষের মতো একই প্রভাব অনুভব করতে পারে।

ইঁদুরের গাঁজা খাওয়ার ঘটনা নতুন কিছু নয়। এর আগে ২০২২ সালের ভারতের উত্তর প্রদেশের পুলিশ দাবি করে, তাদের জব্দ করা ১৯৫ কেজি গাঁজা খেয়ে ফেলে ইঁদুর।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি