1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন
শিরোনামঃ

বিয়ের আসর থেকে ক্যামেরাম্যানের সঙ্গে পালাল বরের বোন

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৪ মার্চ, ২০২৪

এ যেন সিনেমার ঘটনা। বিশেষ করে বলিউডের অনেক সিনেমায় দেখা যায় বিয়ের আসর থেকে কনেকে নিয়ে পালিয়ে যায় প্রেমিক। বাস্তবেও অনেকটা এমন কাণ্ড হলো ভারতের বিহারের এক বিয়েবাড়িতে। তবে কনে নয়, বরের বোনকে নিয়ে পালাল বিয়ের অনুষ্ঠানের জন্য ভাড়া করা ক্যামেরাম্যান।

ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়, এ ঘটনাটি গত ৬ মার্চের, বিহারের মুজফফরপুর জেলার চাঁদওয়ারাঘাট দামোদরপুর গ্রামের। পারিশ্রমিকের বিনিময়ে ক্যামেরাম্যান যুবকের সঙ্গে চুক্তি হয়েছিল ওই পরিবারের। বিয়েবাড়িতে হাজির হয়ে কাজও করছিলেন তিনি। ছবি ধারণ করার সময়ই বরের বোনের সঙ্গে ঘনিষ্টতা হয় ক্যামেরাম্যানের। এরপর ওই বিয়ের অনুষ্ঠান থেকেই পালিয়ে যায় দুজন।

এ ঘটনায় পুলিশের দ্বারস্থ হয়েছে তরুণীর পরিবার। পুলিশ সূত্রে জানা যায়, তরুণীর পরিবারের অভিযোগ ৬ মার্চ বিয়ের অনুষ্ঠান থেকেই মেয়েকে নিয়ে পালায় ক্যামেরাম্যান যুবক। মেয়ের খোঁজে যুবকের বাড়িতেও গিয়েছিলেন তাঁরা। তবে তাঁকে বাড়িতে পাওয়া যায়নি।

এদিকে বিহার পুলিশ জানিয়েছে, এখন পর্যন্ত খোঁজ মেলেনি পলাতক যুগলের। মোবাইল ফোন ট্র্যাক করে খোঁজ চালানো হচ্ছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি