1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন
শিরোনামঃ
লক্ষ্মীপুরে মাটির নিচে ‌‘রহস্যময়’ সুড়ঙ্গ, ভেতরে মিলেছে বিছানা-বালিশ নদীর ঘাটে লুকানো ছিল ১৫ ব্যারেল তেল এসএসসির প্রশ্নফাঁসের বিষয়টি গুজব, সিটিটিসির অভিযানে গ্রেপ্তার ৪ কাগজপত্রবিহীন চালকদের লাইন থেকে সরে যেতে বলায় ইউএনওকে ধাওয়া ‘শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো ‘আদুভাই’ ছড়ি ঘোরাক, এটা দেখতে চাই না’ বিমানের পরিচালনা বোর্ড পুনর্গঠন, নতুন চেয়ারম্যান রুমি এ হোসেন হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রিশাল মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ জামায়াতের এমপিকে অবরুদ্ধ করে গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৯ মেধাভিত্তিক মানবসম্পদ গড়ে তোলা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী

জামালপুরে ট্রাকের ধাক্কায় নিহত ১, আহত ৩

শফিকুল ইসলাম, জামালপুর
  • আপডেট : বুধবার, ১৩ মার্চ, ২০২৪

জামালপুরে বালিবাহী ট্রাকের ধাক্কায় ইজিবাইকের এক যাত্রী নিহত ও তিনজন গুরুতর আহত হয়েছে। বুধবার দুপুরে জামালপুর সদর উপজেলার মেষ্টা ইউনিয়নের জোকারপাড়া মোড়ে এই দুর্ঘটনা ঘটে।

মেষ্টা ইউনিয়নের কালিদহের পাড়া গ্রামের জুরান শেখের স্ত্রী মর্জিনা বেগম তার ছেলে মারুফ হোসেনকে সাথে নিয়ে ব্যাটারিচালিত ইজিবাইকে করে জামালপুর শহরে যাচ্ছিলেন। ইজিবাইকটি জোকারপাড়া মোড়ে পৌছালে বিপরীত দিক থেকে আসা বালিবাহী একটি ড্রাম ট্রাকের সাথে ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নিহত হন মর্জিনা বেগম এবং গুরুত্বর আহত হয় নিহতের ছেলে মারুফ হোসেন, ইজিবাইক চালক আকাশ ও অজ্ঞাত অপর এক যাত্রী। পরে স্থানীয়রা আহতদের জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে।

গুরুতর আহত মারুফ হাজিপুর উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর শিক্ষার্থী এবং চালক আকাশ কেন্দুয়া ইউনিয়নের সোনাকাতা গ্রামের বাসিন্দা।

এ ব্যাপারে জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মহব্বত কবীর দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে, প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি