1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন
শিরোনামঃ
লক্ষ্মীপুরে মাটির নিচে ‌‘রহস্যময়’ সুড়ঙ্গ, ভেতরে মিলেছে বিছানা-বালিশ নদীর ঘাটে লুকানো ছিল ১৫ ব্যারেল তেল এসএসসির প্রশ্নফাঁসের বিষয়টি গুজব, সিটিটিসির অভিযানে গ্রেপ্তার ৪ কাগজপত্রবিহীন চালকদের লাইন থেকে সরে যেতে বলায় ইউএনওকে ধাওয়া ‘শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো ‘আদুভাই’ ছড়ি ঘোরাক, এটা দেখতে চাই না’ বিমানের পরিচালনা বোর্ড পুনর্গঠন, নতুন চেয়ারম্যান রুমি এ হোসেন হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রিশাল মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ জামায়াতের এমপিকে অবরুদ্ধ করে গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৯ মেধাভিত্তিক মানবসম্পদ গড়ে তোলা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী

গৌরীপুর জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

রাকিবুল ইসলাম রাকিব, গৌরীপুর
  • আপডেট : রবিবার, ১০ মার্চ, ২০২৪

ময়মনসিংহের গৌরীপুরে নানা আয়োজনে পালিত হয়েছে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস।

দিবসটি উদযাপন উপলক্ষে রোববার উপজেলা প্রশাসনের আয়োজনে পৌর শহরে র্যালি শেষে স্থানীয় পাবলিক হলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন ময়মনসিংহ – ৩ গৌরীপুর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নিলুফার আনজুম পপি।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সোহেল রানা পাপ্পুর সঞ্চালনায় বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান মোফাজ্জল হোসেন খান, উপজেলা সমাজসেবা অফিসার মাহফুজ ইবনে আইয়ুব, গৌরীপুর থানার অফিসার ইনচার্জ ওসি সুমন চন্দ্র রায়, পৌরসভার প্যানেল মেয়র নাজিম উদ্দিন, উপজেলা একাডেমিক সুপারভাইজার কমল কুমার রায়, গৌরীপুর ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন অফিসার মোঃ শাহজাদা প্রমুখ।

আলোচনা সভা শেষে গৌরীপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সদস্যরা অগ্নিনির্বাপক মহড়ার আয়োজন করে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি