1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন
শিরোনামঃ
ত্রিশাল মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ জামায়াতের এমপিকে অবরুদ্ধ করে গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৯ মেধাভিত্তিক মানবসম্পদ গড়ে তোলা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী আমরা আজ নব্য স্বৈরাচারের গন্ধ পাচ্ছি : শহীদ ফাইয়াজের বাবা যুক্তরাষ্ট্রে নিখোঁজ বৃষ্টিও মারা গেছেন সিলেট-ময়মনসিংহে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, জলাবদ্ধতার আশঙ্কা বাস ভাড়া বাড়ানো হয়নি, সমন্বয় করা হয়েছে : পরিবহনমন্ত্রী যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার আওয়ামী লীগের সময়ের সার ডিলার বাতিল ঢাকায়ও লোডশেডিং করা হবে : জ্বালানি প্রতিমন্ত্রী

ঢাবি শিক্ষার্থী ধর্ষণ মামলায় ছাত্র অধিকার পরিষদের ২ নেতা গ্রেফতার

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১২ অক্টোবর, ২০২০

ঢাবি শিক্ষার্থী ধর্ষণ মামলায় ছাত্র অধিকার পরিষদের ২ নেতা গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী করা ধর্ষণ মামলার দুই আসামি ছাত্র অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম ও সংগঠনটির ঢাবি শাখার সহ-সভাপতি নাজমুল হুদাকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।

সোমবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন ডিবির লালবাগ জোনের উপ-পুলিশ কমিশনার হাসান আরাফাত।
তিনি বলেন, ঢাবি শিক্ষার্থীর করা ধর্ষণ মামলায় আসামি নাজমুল হুদা ও সাইফুল ইসলামকে গতকাল রাজধানী থেকে গ্রেফতার করা হয়েছে। কিছু সময়ের মধ্যে তাদের আদালতে প্রেরণ করা হবে।

এর আগে গতকাল নাজমুল হুদা ও সাইফুল ইসলামসহ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রিক কমিটির আহ্বায়ক সোহরাব হোসেনকে ডিবি পুলিশ পরিচয়ে তুলে নেওয়ার অভিযোগ করেন ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর।
গতকাল বোরবার (১১ অক্টোবর) এক ভিডিও বার্তায় নূর অভিযোগ করেন, মগবাজার থেকে নাজমুলকে, চাংখারপুল থেকে সাইফুলকে এবং প্রেস ক্লাব থেকে কেন্দ্রীয় কমিটির আহবায়ক সোহরাব হোসেনকে তুলে নিয়ে যাওয়া হয়েছে।

ডাকসুর সাবেক ভিপি এই ভিপি বলেন, উদ্দেশ্য প্রণোদিতভাবে ছাত্রলীগের যে কর্মী আমাদের বিরুদ্ধে মামলাটি করেছিল সেই মামলার আসামি হিসেবে নাজমুল এবং সাইফুলকে পুলিশ গ্রেফতার করতেই পারে। কিন্তু সোহরাব হোসেনের সঙ্গে এ মামলার কোনও সম্পর্ক নেই। তাকে কেন তুলে নিয়ে যাওয়া হলো?

গত ২০ সেপ্টেম্বর রাতে ধর্ষণ ও ধর্ষণে সহযোগিতার অভিযোগে রাজধানীর লালবাগ থানায় ঢাবির এক ছাত্রী মামলা করেন। এতে ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর এবং ছাত্র অধিকার পরিষদের আহ্বায়ক হাসান আল মামুনসহ ছয়জনকে আসামি করা হয়। নাজমুল হুদা এ মামলার ৫ নম্বর আসামি। তিনি ওই সংগঠনের ঢাবি শাখার সহসভাপতি। পরে ওই ঘটনায় কোতোয়ালি থানায় আরও একটি মামলা করেন ওই ছাত্রী।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি