1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘নথি’ বলছে গভর্নিং বডির হাতে নিয়োগ, মন্ত্রীর দাবি ‘সিদ্ধান্ত হয়নি’ ময়মনসিংহে ৫ পরীক্ষার্থীর ৭ শিক্ষক, পাস করেনি কেউ কারামুক্ত আ.লীগ নেতাকর্মীদের বরণ করতে গিয়ে ফুলের মালাসহ আটক ৪ বাংলাদেশ চায় হাসিনা এবং হা‌দির হত্যাকারীদের প্রত্যর্পণ ত্বরান্বিত হোক ‘ছাদ থেকে পড়ে’ ছাত্রদল নেতার মৃত্যুর ঘটনায় ৪ পুলিশ সদস্য প্রত্যাহার খাতা পুনঃপরীক্ষণ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না : শিক্ষামন্ত্রী এসএসসির ফল প্রকাশ : ৩১২ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ

কাচ্চি ভাইয়ের ট্রেড লাইসেন্স ছাড়া নেই অন্য কোনো অনুমোদন, লাখ টাকা জরিমানা

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৬ মার্চ, ২০২৪

রাজধানীর গুলশান-২ নম্বরের ‘কাচ্চি ভাই’ রেস্তোরাঁকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে এটির মালিককে তিন মাসের কারাদণ্ড দিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) অঞ্চল-৩ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জুলকার নায়েন।

এ ছাড়া গুলশানে সেবা হাউজ নামের একটি ভবনের মালিককে ৫০ হাজার টাকা ও ধানসিঁড়ি নামের একটি রেস্তোরাঁকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

গুলশান-২ নম্বর গোলচত্ত্বর সংলগ্ন ৪৬ নম্বর সড়কের ৩৩ নম্বর প্লটের ৫ তলা ভবনের দোতলায় একপাশে ছিল কাচ্চি ভাই রেস্তোরাঁ। সিটি করপোরেশনের কর্মকর্তারা জানান, ঢাকা উত্তর সিটি থেকে দেওয়া ট্রেড লাইসেন্স ছাড়া এ রেস্তোরাঁর অন্য কোনো সংস্থার অনুমোদন নেই। অগ্নিনিরাপত্তা ছাড়পত্রের বিষয়ে আবেদন করা হয়েছে। কিন্তু সেটি এখনো অনুমোদন পায়নি।

অভিযান পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট জুলকার নায়েন বলেন, নিরাপদ খাদ্য আইনে কাচ্চি ভাইকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। আর অন্যান্য সংস্থার অনুমোদন নিতে এক সপ্তাহের সময় দেওয়া হয়েছে। এক সপ্তাহের মধ্যে অনুমোদন না নিতে পারলে প্রতিষ্ঠানটি সিলগালা করে দেওয়া হবে।

ওই ভবনের নিচতলায় গিরোস গ্রিক ফুড, ধানসিঁড়ি রেস্তোরাঁ, দোতলায় পেশোয়ার ডাইন, রাজ কাচ্চি, চারতলায় ক্যাফে সেলিব্রিটা রেস্তোরাঁ ও পাঁচতলায় কিংফিশার রেস্তোরাঁ অ্যান্ড বারসহ একটি আবাসিক হোটেল রয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি