1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল রোববার চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী, দেখা করবেন হেফাজত আমিরের সঙ্গে বিএনপি গণমাধ্যমের অবাধ স্বাধীনতায় বিশ্বাস করে: প্রতিমন্ত্রী টুকু ঢাকা-রিয়াদ-ঢাকা সরাসরি ফ্লাইট চালু ১/১১’র সময় ডিজিএফআইর বন্দিশালায় রাখা হয় বর্তমান প্রধানমন্ত্রীকে: চিফ প্রসিকিউটর ‘রিহ্যাব-রাজউক ইন্সপেক্টর ও ভবন মালিকদের যৌথ প্রযোজনায় অনিয়ম হচ্ছে’ মজুতদারির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, যা করার ভেবেচিন্তে করবেন: আইনমন্ত্রী জুলাই জাদুঘরকে স্বায়ত্তশাসিত হিসেবে স্বীকৃতি দিয়ে আইনের দাবি নাহিদের

প্রতারক চক্র ঠেকাতে ভাতাভোগীদের নিয়ে সচেতনতা মূলক সভা

আরিফুল হক, ঈশ্বরগঞ্জ
  • আপডেট : বুধবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৪

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে অতিদরিদ্র ও অসহায়দের জন্য সরকারের দেওয়া ভাতা মোবাইল ব্যাকিং থেকে প্রতারণার মাধ্যমে তুলে নেওয়ার অভিযোগ উঠেছে অজ্ঞাত প্রতারকচক্রের বিরুদ্ধে।

এ ঘটনায় বিভিন্ন সময় প্রশাসনের কাছে বেশ কয়েকটি মৌখিক ও লিখিত অভিযোগ এসেছে। যেকারণে প্রতারণার হাত থেকে রক্ষা করতে সচেতনতা মূলক সভা করছে স্থানীয় প্রশাসন। এরই ধারাবাহিকতায় আজ(২৮ ফেব্রুয়ারী) বুধবার উপজেলার মগটুলা ইউনিয়নে প্রতারণা ঠেকাতে ভাতা ভোগীদের নিয়ে সচেতনতা মূলক সভা করেছেন ইউপি চেয়ারম্যান শিহাব উদ্দিন আকন্দ। এসময় উপস্থিত ছিলেন, সমাজ সেবা অফিসের ফিল্ড সুপার ভাইজার হোসনে আরা বেগম।

এবিষয়ে ইউপি চেয়ারম্যান শিহাব উদ্দিন আকন্দ বলেন,সচেতনতা বাড়াতে আমরা এই প্রচারণা শুরু করেছি। ভাতাভোগীদোর অধিকাংশই তথ্য প্রযুক্তি সম্পর্কে ধারণা কম। তাই তারা প্রতারণার শিকারের ঝুঁকিতে। এসব সহজ সরল মানুষের সহযোগিতার জন্য আমার ইউনিয়ন পরিষদ সব-সময় কাজ করে আসছে। প্রতারণার হাত থেকে ভাতাভোগীদের বাঁচাতে ইউনিয়ন পরিষদের পক্ষ হতে সচেতনতা মূলক সভাসহ বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে।

সমাজসেবা কার্যালয় সূত্রে জানা গেছে, ঈশ্বরগঞ্জ উপজেলায় বয়স্কভাতা সুবিধাভোগীর সংখ্যা ১৯ হাজার ৩৩৮ জন। বিধবাভাতা পাচ্ছে ৯ হাজার ৪০৯ জন, প্রতিবন্ধি ভাতা প্রাপ্তির সংখ্যা ৯ হাজার ৮৫৬জন, বেদে-৩৯, হিজড়া-৪, প্রতিবন্ধি শিক্ষার্থীদের উপবৃত্তির সংখ্যা ২১৬ এবং অনগ্রসর শিক্ষার্থীদের উপবৃত্তি পাচ্ছেন ৩৪ জন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি