1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৮:২৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘নথি’ বলছে গভর্নিং বডির হাতে নিয়োগ, মন্ত্রীর দাবি ‘সিদ্ধান্ত হয়নি’ ময়মনসিংহে ৫ পরীক্ষার্থীর ৭ শিক্ষক, পাস করেনি কেউ কারামুক্ত আ.লীগ নেতাকর্মীদের বরণ করতে গিয়ে ফুলের মালাসহ আটক ৪ বাংলাদেশ চায় হাসিনা এবং হা‌দির হত্যাকারীদের প্রত্যর্পণ ত্বরান্বিত হোক ‘ছাদ থেকে পড়ে’ ছাত্রদল নেতার মৃত্যুর ঘটনায় ৪ পুলিশ সদস্য প্রত্যাহার খাতা পুনঃপরীক্ষণ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না : শিক্ষামন্ত্রী এসএসসির ফল প্রকাশ : ৩১২ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ

সিপিবি গৌরীপুর উপজেলা শাখার নতুন কমিটি

রাকিবুল ইসলাম রাকিব, গৌরীপুর
  • আপডেট : বুধবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৪

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ময়মনসিংহের গৌরীপুর শাখার দুই বছর মেয়াদী ১৩ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে।

কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন বীরমুক্তিযোদ্ধা লুৎফর রহমান ও সাধারণ সম্পাদক কমরেড হারুন আল বারী।

বুধবার সন্ধ্যায় পৌর শহরের সুরেশ কৈরী সড়কে উপজেলা উদীচীর কার্যালয়ে অষ্টম সম্মেলন আয়োজনের মধ্য দিয়ে এই কমিটি গঠন করা হয়।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সহ সাধারণ সম্পাদক আব্দুল লতিফ, সদস্য মকবুল হোসেন, মজিবুর রহমান ফকির, মোহাম্মদ শহীদুল্লাহ, মমতাজ বেগম, ওবায়দুর রহমান, মাহমুদুল হাসান শুভ, আলী আশরাফ আবীর, আলী হোসেন।

উপজেলা সিপিবির সাধারণ সম্পাদক কমরেড হারুন আলী বারী বলেন, সম্মেলনের মাধ্যমে উপজেলা সিপিবির ১৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। এরমধ্যে ১১ জনের নাম ঘোষণা করা হয়েছে। বাকি দুইজন সদস্য কোয়াব করে নেয়া হবে।

এর আগে সিপিবি ময়মনসিংহ জেলা শাখার সাধারণ সম্পাদক শেখ বাহার মজুমদার প্রধান অতিথি থেকে সম্মেলন উদ্বোধন করেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি