1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন
শিরোনামঃ
কারামুক্ত আ.লীগ নেতাকর্মীদের বরণ করতে গিয়ে ফুলের মালাসহ আটক ৪ বাংলাদেশ চায় হাসিনা এবং হা‌দির হত্যাকারীদের প্রত্যর্পণ ত্বরান্বিত হোক ‘ছাদ থেকে পড়ে’ ছাত্রদল নেতার মৃত্যুর ঘটনায় ৪ পুলিশ সদস্য প্রত্যাহার খাতা পুনঃপরীক্ষণ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না : শিক্ষামন্ত্রী এসএসসির ফল প্রকাশ : ৩১২ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী

শেরপুরে অগ্নিকাণ্ডে শিশুসহ নিহত ২

মোঃ নাইমুর রহমান, শেরপুর
  • আপডেট : মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৪

শেরপুর সদরের পয়েস্তিরচরে অগ্নিকাণ্ডে এক বাড়ি ভস্মীভূত হয়েছে। অগ্নিকান্ডে কামারেরচর ইউনিয়নের সাবেক মহিলা মেম্বার ফিরোজা বেগম (৭০) ও শিশু শরিফ (৭) সহ দুইজন নিহত হয়েছে এবং চারটি গরু মারা গেছে।

আজ ভোরে শেরপুর সদর উপজেলার কামারেরচর ইউনিয়নের পয়েস্তিরচরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত ফিরোজা বেগম ওই গ্রামের মোঃ আমান উল্লাহ মন্টুর স্ত্রী ও শরিফ একই বাড়ির হাবিবুর রহমানের ছেলে।

স্থানীয়রা জানান, শেরপুর সদরের কামারেরচর ইউনিয়নের পয়েস্তিরচর গ্রামে মোঃ আমান উল্লাহ মন্টুর বাড়ীতে আজ ২৭ ফেব্রুয়ারী ভোরে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এসময় একটি গোয়ালঘরসহ দুটি ঘর ভস্মীভূত হয়। এতে কমপক্ষে পাঁচ লক্ষাধিক টাকার মালামাল ক্ষয়ক্ষতি হয়েছে।

শেরপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে ৭ বছরের শিশু শরিফের মরদেহ উদ্ধার করে এবং আশঙ্কা জনক অবস্থায় শরিফের দাদি ফিরোজা বেগমকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়ে দেন। পরে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে আজ সকালে তার মৃত্যু হয়। এ ঘটনায় ৪টি গরু মারা যায়।

কি কারণে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে তা তদন্ত করে জানানো হবে বলে জানান শেরপুর ফায়ার সার্ভিসের পরিদর্শক দেলোয়ার হোসেন।

শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমদাদুল হক ঘটনার নিশ্চিত করে জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে বিনা ময়নাতদন্তে লাশ দাফন করার জন্য অনুরোধ করা হয়েছে। এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি