1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৩:০০ অপরাহ্ন
শিরোনামঃ
‘ছাদ থেকে পড়ে’ ছাত্রদল নেতার মৃত্যুর ঘটনায় ৪ পুলিশ সদস্য প্রত্যাহার খাতা পুনঃপরীক্ষণ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না : শিক্ষামন্ত্রী এসএসসির ফল প্রকাশ : ৩১২ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে

ময়মনসিংহে শিশুকে কোলে নিয়ে ট্রেনের নিচে নারীর ঝাঁপ

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৪

ময়মনসিংহে ট্রেনে কাটা পড়ে নারী ও শিশুর মৃত্যু হয়েছে। রোববার (২৫ সেপ্টেম্বর) দুপুরে নগরীর কলেজ রোড রেলক্রসিং এলাকায় এই ঘটনা ঘটে।

ঘটনাস্থল থেকে পাওয়া সিসিটিভি ফুটেজে দেখা যায়, কালো বোরকা পড়া এক নারী শিশুকে কোলে নিয়ে রেললাইনের পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন। ট্রেন কাছাকাছি আসতেই ওই নারী রেললাইনে শুয়ে পড়েন। এতে ঘটনাস্থলেই ওই নারী ও শিশুর মৃত্যু হয়।

কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন জানান, জামালপুরের দেওয়ানগঞ্জ থেকে ছেড়ে আসা ময়মনসিংহগামী একটি লোকাল ট্রেন কলেজ রোড রেলক্রসিং এলাকায় আসলে এক নারী ও দুই বছর বয়সী ছেলে শিশু ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যায়। খবর পেয়ে সেখানে পৌঁছে মরদেহ দুটি উদ্ধার করা হয়েছে। এখনো তাদের পরিচয় জানা যায়নি। সিসিটিভি ফুটেজ দেখে ধারণা করা হচ্ছে শিশুটিকে নিয়ে ওই নারী আত্মহত্যা করেছেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি