1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০১:২৮ অপরাহ্ন
শিরোনামঃ
রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করল ১১-দল বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে অপর ট্রাকের ধাক্কায় নিহত ৩ মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল রোববার চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী, দেখা করবেন হেফাজত আমিরের সঙ্গে বিএনপি গণমাধ্যমের অবাধ স্বাধীনতায় বিশ্বাস করে: প্রতিমন্ত্রী টুকু ঢাকা-রিয়াদ-ঢাকা সরাসরি ফ্লাইট চালু ১/১১’র সময় ডিজিএফআইর বন্দিশালায় রাখা হয় বর্তমান প্রধানমন্ত্রীকে: চিফ প্রসিকিউটর

ঈশ্বরগঞ্জে ২০টি পরিবার ফিরে পেল দেড়শ বছরের পুরনো রাস্তা

আরিফুল হক, ঈশ্বরগঞ্জ
  • আপডেট : মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৪

আঙ্গর টিভিতে সংবাদ প্রকাশের পর ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান উপস্থিত থেকে উপজেলার আঠারবাড়ি ইউনিয়নের মৃগালী গ্রামের বড় বাড়িতে দেড়শ বছর পুরোনো রাস্তায় দেয়া বাঁশের বেড়া উঠিয়ে অবরুদ্ধ ২০ টি পরিবারকে রাস্তা ব্যবহারের উপযোগী করে দেন। এতে স্থানীয় এলাকাবাসীর মাঝে স্বস্তি ফিরে আসে।

গত ১৯ ফেব্রুয়ারি আঙ্গর টিভিতে ‘পুরোনো রাস্তায় বাঁশের বেড়া, অবরুদ্ধ ২০ পরিবার’ শিরোনামে সংবাদ প্রকাশিত হলে বিষয়টি ঈশ্বরগঞ্জ ভূমি অফিসের দৃষ্টিতে আসে। পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান জরুরি ভিত্তিতে সরজমিন পরিদর্শন করে দুই পক্ষের সাথে কথা বলে রাস্তাটি ব্যবহারের উপযুক্ত করার বন্দবস্ত করেন।

উল্লেখ্য, জমি সংক্রান্ত বিরোধের জেরে বাঁশের বেড়া দিয়ে ২০ পরিবারের চলাচলের পথ বন্ধ করে দেওয়ার অভিযোগ ছিলো মো. শহিদুল্লাহ ওরফে শাহেদ পুলিশ নামের এক ব্যক্তির বিরুদ্ধে। শুধু তাই নয়, প্রায় দেড়শ বছরের পুরনো এই রাস্তায় কাঁটা জাতীয় গাছের ডাল ও কোদাল দিয়ে কেটে ফেলা হয় রাস্তা। আবার সেই রাস্তাতেই লাগানো হয়েছে সুপারি গাছসহ বিভিন্ন জাতের গাছের নতুন চারা। এ ঘটনার প্রতিকার চেয়ে গত ১১ ফেব্রুয়ারি ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা( ইউএনও) বরাবর ভুক্তভোগী পরিবারগুলোর পক্ষে লিখিত অভিযোগ করেন মো. হোসেনুর রহমান হোসেন। পরে এ সংক্রান্ত সংবাদ আঙ্গর টিভিতে প্রকাশের পর কর্তৃপক্ষের টনক নড়ে।

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বলেন, জনপ্রতিনিধি ও স্থানীয়দের উপস্থিতিতে ২ পক্ষের সমঝোতায় রাস্তাটি উন্মুক্ত করা হয়। পরবর্তীতে দুই পক্ষের দলিল পর্যালোচনা করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি