1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০১:১১ অপরাহ্ন
শিরোনামঃ
খাতা পুনঃপরীক্ষণ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না : শিক্ষামন্ত্রী এসএসসির ফল প্রকাশ : ৩১২ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করল ১১-দল

জামালপুরে মোটরসাইকেল দূর্ঘটনায় দুই স্কুল ছাত্রের মৃত্যু

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৪

জামালপুরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে কাকন (১৫) ও সিনহাদ (১৪) নামে মোটরসাইকেল আরোহী দুই স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে জামালপুর সদর উপজেলার শাহবাজপুর ইউনিয়নের শাহবাজপুর চৌরাস্তা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, জামালপুর সদর উপজেলার শাহবাজপুর ইউনিয়নের শাহবাজপুর কাচারিপাড়া গ্রামের সোহেল রানার ছেলে কাকন ও পিঙ্গলহাটি গ্রামের সুমন মিয়ার ছেলে সিনহাদ ক্রিকেট খেলে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলো। ফেরার পথে শাহবাজপুর চৌরাস্তা এলাকায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সাথে সজোরে ধাক্কা লেগে দুইজন গুরুত্বর আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। নিহত কাকন শাহবাজপুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী ও সিনহাদ হাসিল উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর শিক্ষার্থী ছিলো।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মহব্বত কবির দুর্ঘটনায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে, তবে এ ব্যাপারে কেউ কোন অভিযোগ করেনি। পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে মরহেদ হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি