1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন
শিরোনামঃ
কারা মহাপরিদর্শক মোতাহের হোসেনকে সরিয়ে দেওয়া হয়েছে একনেকে ১০ প্রকল্প অনুমোদন, ব্যয় হবে প্রায় ৯ হাজার ৩৩৪ কোটি টাকা বিশ্বের সেরা এয়ারলাইন কোনগুলো জেনে নিন ধানমন্ডির ইচিগো রেস্টুরেন্টে অভিযান, লাখ টাকা জরিমানা ১৮ কোটি জনগণের প্রত্যাশা পূরণে কাজ করব : দুদক চেয়ারম্যান রাষ্ট্রপতি নির্বাচনে ব্যালট ‘ওপেন’, কে কাকে ভোট দেবেন সবই দেখা যাবে ১২ ঘণ্টার জন্য মুক্তি পেলেন দীপু মনি গণমাধ্যম এখন অতীতের যে কোনো সময়ের চেয়ে বেশি স্বাধীন: তথ্য ও সম্প্রচারমন্ত্রী ছাড়পত্র ছাড়াই জাহাজ কাটছিল ফেরদৌস স্টিল, জরিমানা ৫ লাখ ৯৯৯-এ ফোন, মহাখালী থেকে চুরি হওয়া বাস উদ্ধার মিরপুর বেড়িবাঁধে

জামালপুরে ট্রেনের ইঞ্জিন ও তিনটি কোচ লাইনচ্যুত

শফিকুল ইসলাম, জামালপুর
  • আপডেট : বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৪

জামালপুরে লোকাল ট্রেনের ইঞ্জিন ও তিনটি কোচ লাইনচ্যুত হয়েছে, এতে বন্ধ রয়েছে ট্রেন চলাচল। জামালপুর জংশন রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার শেখ উজ্জল মাহমুদ জানান, দেওয়ানগঞ্জ থেকে ছেড়ে যাওয়া ময়মনসিংহগামী ২৫৬ ডাউন লোকালটি ট্রেনটি পিয়ারপুর স্টেশনে পৌঁছার পর মেইন লাইনে উঠতে গিয়ে বিকট শব্দে ট্রেনের ইঞ্জিন ও তিনটি কোচ লাইনচ্যুত হয়। এতে কেউ হতাহত না হলেও জামালপুর-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

দুর্ঘটনা কবলিত ট্রেনটি উদ্ধারে ময়মনসিংহ থেকে রিলিফ ট্রেন পৌঁছেছে। লোকাল ট্রেনটি উদ্ধারের পর স্বাভাবিক হবে ট্রেন চলাচল।

ঢাকা থেকে ছেড়ে আসা দেওয়ানগঞ্জ অভিমুখী ‘তিস্তা এক্সপ্রেস’ ময়মনসিংহ রেলওয়ে জংশনে অবস্থান করছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি