1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১২:১৩ অপরাহ্ন
শিরোনামঃ
রাষ্ট্রপতি নির্বাচন: চূড়ান্ত প্রস্তুতি নিয়ে বৈঠকে বসছেন ভারপ্রাপ্ত স্পিকার-সিইসি কী বার্তা দি‌তে হঠাৎ দি‌ল্লি গে‌লেন দীনেশ ত্রিবেদী? ‘নথি’ বলছে গভর্নিং বডির হাতে নিয়োগ, মন্ত্রীর দাবি ‘সিদ্ধান্ত হয়নি’ ময়মনসিংহে ৫ পরীক্ষার্থীর ৭ শিক্ষক, পাস করেনি কেউ কারামুক্ত আ.লীগ নেতাকর্মীদের বরণ করতে গিয়ে ফুলের মালাসহ আটক ৪ বাংলাদেশ চায় হাসিনা এবং হা‌দির হত্যাকারীদের প্রত্যর্পণ ত্বরান্বিত হোক ‘ছাদ থেকে পড়ে’ ছাত্রদল নেতার মৃত্যুর ঘটনায় ৪ পুলিশ সদস্য প্রত্যাহার খাতা পুনঃপরীক্ষণ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না : শিক্ষামন্ত্রী

শেরপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

মোঃ নাইমুর রহমান, শেরপুর
  • আপডেট : শনিবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৪

শেরপুরে ট্রাক চাপায় আজিজ মিয়া নামের এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো একজন। আজ সন্ধ্যায় শেরপুর-জামালপুর সড়কের ব্রহ্মপুত্র সেতুর টোল বক্সের সামনে এ ঘটনা ঘটে।

নিহত আজিজ মিয়া শেরপুর সদর উপজেলার ভাতশালা ইউনিয়নের ভীমগঞ্জ এলাকার জুলহাস উদ্দিনের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেল আরোহী আজিজ মিয়া ও মোখলেসুর রহমান পেশায় কলা ব্যবসায়ী। স্থানীয় তুলশীর চর এলাকা থেকে মোটর সাইকেলে ফেরার পথে ব্রহ্মপুত্র সেতুর টোল বক্সের সামনে পেছন থেকে আসা একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি চাপা দেয়। এসময় দুইজনই গুরুতর আহত হয়।

প্রত্যক্ষদর্শীরা তাদের উদ্ধার করে পার্শ্ববর্তী জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা আজিজ মিয়াকে মৃত ঘোষণা করে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি