1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন
শিরোনামঃ
ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল রোববার চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী, দেখা করবেন হেফাজত আমিরের সঙ্গে বিএনপি গণমাধ্যমের অবাধ স্বাধীনতায় বিশ্বাস করে: প্রতিমন্ত্রী টুকু ঢাকা-রিয়াদ-ঢাকা সরাসরি ফ্লাইট চালু ১/১১’র সময় ডিজিএফআইর বন্দিশালায় রাখা হয় বর্তমান প্রধানমন্ত্রীকে: চিফ প্রসিকিউটর ‘রিহ্যাব-রাজউক ইন্সপেক্টর ও ভবন মালিকদের যৌথ প্রযোজনায় অনিয়ম হচ্ছে’ মজুতদারির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, যা করার ভেবেচিন্তে করবেন: আইনমন্ত্রী জুলাই জাদুঘরকে স্বায়ত্তশাসিত হিসেবে স্বীকৃতি দিয়ে আইনের দাবি নাহিদের

বিবাহ কর আদায় শুরু ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৪

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) বাসিন্দাদের এখন থেকে বিবাহ নিবন্ধনের জন্য কর দিতে হবে।

গতকাল মঙ্গলবার ডিএসসিসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে ঘোষণা দেওয়া হয়েছে।

ডিএসসিসি সিটি করপোরেশন আদর্শ কর তফসিল ২০১৬ এর ১০ (৪) এবং মিউনিসিপাল করপোরেশন (ট্যাক্সেশন) আইন ১৯৮৬ এর ৫০ ধারা অনুযায়ী এই কর আদায় করবে।

ডিএসসিসির মুখপাত্র আবু নাসের জানান, চলতি বছরের জানুয়ারি থেকে এ সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে। গত ২৮ জানুয়ারি ডিএসসিসির ৪৫টি ওয়ার্ডে ২৮টি বিয়ে নিবন্ধিত হয়েছে এবং মোট দুই হাজার ৮০০ টাকা রাজস্ব আয় হয়েছে।’

ডিএসসিসি প্রদত্ত নির্দেশিকা অনুসারে, যারা প্রথমবারের মতো বিয়ে করতে যাচ্ছেন তাদের জন্য কিছুটা স্বস্তি থাকলেও, দ্বিতীয়, তৃতীয় বা চতুর্থ বিয়ে করতে গেলে বিয়ের খরচের পাশাপাশি গুণতে হবে করের টাকাও।

প্রথম বিয়ে বা প্রথম স্ত্রীর মৃত্যুর পর আবারও বিয়ে করার জন্য বরকে ১০০ টাকা কর দিতে হবে। প্রথম স্ত্রীর জীবদ্দশায় দ্বিতীয় বিয়ের জন্য বরকে ৫ হাজার টাকা এবং প্রথম ২ স্ত্রীর জীবদ্দশায় তৃতীয় বিয়ের জন্য ২০ হাজার টাকা কর দিতে হবে।

তফসিল অনুযায়ী, একই ধারায়, চতুর্থ বিয়ের জন্য বরকে কর হিসেবে ৫০ হাজার টাকা দিতে হবে।

স্ত্রী মানসিক ভারসাম্যহীন হলে বা সন্তানহীন হলে এই নিয়ম প্রযোজ্য হবে না। সেক্ষেত্রে পরবর্তী বিয়ের জন্য বরকে ২০০ টাকা কর দিতে হবে।

এর পাশাপাশি প্রতিটি সন্তান দত্তক নেওয়ার ক্ষেত্রে ৫০০ টাকা হারে কর দিতে হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি