1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন
শিরোনামঃ
‘নথি’ বলছে গভর্নিং বডির হাতে নিয়োগ, মন্ত্রীর দাবি ‘সিদ্ধান্ত হয়নি’ ময়মনসিংহে ৫ পরীক্ষার্থীর ৭ শিক্ষক, পাস করেনি কেউ কারামুক্ত আ.লীগ নেতাকর্মীদের বরণ করতে গিয়ে ফুলের মালাসহ আটক ৪ বাংলাদেশ চায় হাসিনা এবং হা‌দির হত্যাকারীদের প্রত্যর্পণ ত্বরান্বিত হোক ‘ছাদ থেকে পড়ে’ ছাত্রদল নেতার মৃত্যুর ঘটনায় ৪ পুলিশ সদস্য প্রত্যাহার খাতা পুনঃপরীক্ষণ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না : শিক্ষামন্ত্রী এসএসসির ফল প্রকাশ : ৩১২ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ

ইমাম মোয়াজ্জিনের বেতন-ভাতার দাবি সংসদে

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৪

দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে দেশের সব মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খতিবদের সরকারিভাবে বেতন-ভাতা দেওয়ার দাবি জানানো হয়েছে।

মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) জাতীয় সংসদে ৭১ বিধিতে ধর্মমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য মহিউদ্দিন মহারাজ।

তিনি বলেন, বাংলাদেশের প্রতিটি ধর্মপ্রাণ মুসলমানের কাছে মসজিদ একটি পবিত্র স্থান এবং ইমাম-মোয়াজ্জিন ও খতিবরা অত্যন্ত সম্মান ও শ্রদ্ধার পাত্র। তাঁরা শুধু জীবিকার তাগিদেই দায়িত্ব পালন করেন না, দ্বিন ইসলামের পবিত্র দায়িত্ব মনে করেন।

দেশের তিন লক্ষাধিক মসজিদ রয়েছে জানিয়ে মহিউদ্দিন মহারাজ বলেন, বাংলাদেশের আলেমদের বিরাট অংশ মসজিদে ইমাম, মোয়াজ্জিম ও খতিবের মতো সম্মানজনক পেশার সাথে সম্পৃক্ত। কিন্তু সরকারিভাবে তাঁদের কোনো সম্মানী বা বেতন না থাকায় স্থানীয়ভাবে সংগৃহীত সামান্য সম্মানী সুযোগ-সুবিধা নিয়ে তাঁদের জীবন ধারণ করতে হচ্ছে। এতে তাঁরা প্রতিনিয়ত অর্থনৈতিক ও সামাজিক সমস্যার সম্মুখীন হচ্ছেন। দেশে জীবনযাত্রার মান বৃদ্ধির সাথে সাথে ব্যাপক হারে বেড়েছে দ্রব্যমূল্য।

জীবনযাত্রার ব্যয় বাড়লেও সরকারিভাবে তাঁদের জন্য কোনো বেতন-ভাতা ও সম্মানীর ব্যবস্থা নেই। স্থানীয়ভাবে প্রদানকৃত সম্মানীর পরিমাণও একেবারে সামান্য।

তিনি আরো বলেন, এ দেশের বেশির ভাগ মসজিদ পরিচালনার জন্য কোনো সুনির্দিষ্ট নীতিমালা না থাকায় মসজিদসমূহ অনেক ক্ষেত্রেই পরিচালিত হচ্ছে পরিচালনা কমিটির খেয়াল-খুশিমতো। আমাদের দেশের বেশির ভাগ মসজিদ কমিটি মসজিদের অবকাঠামোগত উন্নয়নকে যতটা গুরুত্ব দেয়, ইমাম-মোয়াজ্জিনের বেতনের বিষয়ে ঠিক ততটাই উদাসীন।

এমন বাস্তবাতায় দেশের সকল ইমাম-মোয়জ্জিনও খতিবকে একটা সম্মানজনক সম্মানী প্রদানের সুব্যবস্থা গ্রহণের জন্য ধর্ম বিষয়ক মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি।’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি