1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন
শিরোনামঃ
‘গুলি করি, মরে একটা, একটাই যায়’ বলা সেই ইকবালের চাকরি যাচ্ছে ‘চিলে কান নিয়ে গেছে শুনে চিলের পেছনে দৌড়াচ্ছে, কানে হাত দিয়ে দেখে না’ মোবাইল চুরির অভিযোগে এসআই প্রত্যাহার জাতীয় সংসদে রাষ্ট্রপতি নির্বাচন, ২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত শতভাগ ফেলের দায় সিসি ক্যামেরার ওপর চাপালেন শিক্ষক শেরপুরে শিক্ষকদের কক্ষে রেখে তালা ঝুলিয়ে দেয় ফেল করা শিক্ষার্থীরা ঈশ্বরগঞ্জে মহাসড়ক থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার সাকিব ‘ফালতু’ কথা বলে সরকারকে বেকায়দায় ফেলতে চান ১১ শিক্ষক মিলে পাস করাতে পারেননি ৩ শিক্ষার্থীকে রাষ্ট্রপতি নির্বাচন: চূড়ান্ত প্রস্তুতি নিয়ে বৈঠকে বসছেন ভারপ্রাপ্ত স্পিকার-সিইসি

বিশ্ব ইজতেমায় আজ যৌতুকহীন শতাধিক বিয়ে

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৪

বিশ্ব ইজতেমায় যৌতুকহীন শতাধিক বিয়ে পড়ানো হবে। আজ শনিবার দুপুরে ইজতেমার মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ‘আসরের নামাজের পরে ১০০ এর বেশি বিয়ে পড়াবেন ভারতের মাওলানা জুহাইরুল হাছান হাফি। এই যৌতুকবিহীন বিয়ে ইজতেমার একটি বিশেষ অলংকার।’

এদিকে ইজতেমায় আরও তিন জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ১০ জনের মৃত্যু হলো।

মৃত ব্যক্তিরা হলেন—শেরপুরের সদর উপজেলার জুগনিবাগ গ্রামের বাসিন্দা নওশের আলী (৬৫), ভোলার পরাগগঞ্জ থানার সামানদার গ্রামের আ. কাদের (৫৫) ও নেত্রকোণা সদর উপজেলার কালিয়াঝুড়ি এলাকার বাসিন্দা হোসেন আহম্মদের ছেলে স্বাধীন (৪৫)।

রায়হান বলেন, ‘এর আগে বিশ্ব ইজতেমার ময়দানে নেত্রকোণার কুমারীবাজার গ্রামের বাসিন্দা আবদুস সাত্তার (৭০), একই জেলার বুড়িঝুড়ি গ্রামের স্বল্পদুগিয়া গ্রামের এখলাস মিয়া (৬৮), ভোলার ভোল্লা গ্রামের শাহ আলম (৬০) ও জামালপুরের পাকুল্লা গ্রামের মতিউর রহমানের (৬০) মৃত্যু হয়।

‘ইজতেমায় আসার সময় ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানার ধামাউরা গ্রামের ইউনুছ মিয়া (৬০), চাঁপাইনবাবগঞ্জের সদর থানার চৌহদ্দীটোলা গ্রামের জামান মিয়া (৪০) মারা গেছেন এবং বাসচাপায় একজন পুলিশ সদস্য হাসান উজ্জামান (৩০) নিহত হয়েছেন,’ বলেন তিনি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি