1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন
শিরোনামঃ
‘গুলি করি, মরে একটা, একটাই যায়’ বলা সেই ইকবালের চাকরি যাচ্ছে ‘চিলে কান নিয়ে গেছে শুনে চিলের পেছনে দৌড়াচ্ছে, কানে হাত দিয়ে দেখে না’ মোবাইল চুরির অভিযোগে এসআই প্রত্যাহার জাতীয় সংসদে রাষ্ট্রপতি নির্বাচন, ২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত শতভাগ ফেলের দায় সিসি ক্যামেরার ওপর চাপালেন শিক্ষক শেরপুরে শিক্ষকদের কক্ষে রেখে তালা ঝুলিয়ে দেয় ফেল করা শিক্ষার্থীরা ঈশ্বরগঞ্জে মহাসড়ক থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার সাকিব ‘ফালতু’ কথা বলে সরকারকে বেকায়দায় ফেলতে চান ১১ শিক্ষক মিলে পাস করাতে পারেননি ৩ শিক্ষার্থীকে রাষ্ট্রপতি নির্বাচন: চূড়ান্ত প্রস্তুতি নিয়ে বৈঠকে বসছেন ভারপ্রাপ্ত স্পিকার-সিইসি

বিলবোর্ডের ওপর থেকে মানসিক ভারসাম্যহীনকে নামালো ফায়ার সার্ভিস

উবায়দুল হক, ময়মনসিংহ
  • আপডেট : শুক্রবার, ২ ফেব্রুয়ারী, ২০২৪

৫০ ফুট উচু একটি বিলবোর্ড। তার ওপরে উঠে বসে আছে এক ব্যক্তি। এমন অবস্থা দেখে জানানো হয় ফায়ারসার্ভিসকে। পরে ফায়ারসার্ভিস ঘটনাস্থলে পৌঁছে এক ঘণ্টার চেষ্টায় নামায় সেই ব্যক্তিকে।

এমন ঘটনা ময়মনসিংহ নগরীতে। অজ্ঞাত ওই ব্যক্তি মানসিক ভারসাম্যহীন বলে জানা গেছে।

শুক্রবার (২ ফেব্রুয়ারি) বিকেলে নগরীর চরপাড়া এলাকায় ময়মনসিংহ মেডিকেল কলেজের পাশে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিলবোর্ড থেকে ওই ব্যক্তিকে উদ্ধার করে ফায়ার সার্ভিস।

ময়মনসিংহ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোহাম্মদ জুলহাস উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, বিকাল সোয়া ৪ টার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নাম্বার থেকে ফোন করে জানানো হয়, বিলবোর্ডের ওপর অজ্ঞাত এক ব্যক্তি উঠে বসে আছে। এমন সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী টিম ঘটনাস্থলে পৌঁছে এক ঘন্টার চেষ্টার পর রশিতে বেঁধে তাকে জীবিত অবস্থায় নিচে নামালো হলে অজ্ঞান হয়ে যায়। নামানোর পর ওই মানসিক ভারসাম্যহীন ওই ব্যক্তিতে ময়মনসিংহ মেডিকল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখানে তার জ্ঞান ফিরলে নিজে নিজেই চলে যায়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি