1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন
শিরোনামঃ
লক্ষ্মীপুরে মাটির নিচে ‌‘রহস্যময়’ সুড়ঙ্গ, ভেতরে মিলেছে বিছানা-বালিশ নদীর ঘাটে লুকানো ছিল ১৫ ব্যারেল তেল এসএসসির প্রশ্নফাঁসের বিষয়টি গুজব, সিটিটিসির অভিযানে গ্রেপ্তার ৪ কাগজপত্রবিহীন চালকদের লাইন থেকে সরে যেতে বলায় ইউএনওকে ধাওয়া ‘শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো ‘আদুভাই’ ছড়ি ঘোরাক, এটা দেখতে চাই না’ বিমানের পরিচালনা বোর্ড পুনর্গঠন, নতুন চেয়ারম্যান রুমি এ হোসেন হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রিশাল মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ জামায়াতের এমপিকে অবরুদ্ধ করে গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৯ মেধাভিত্তিক মানবসম্পদ গড়ে তোলা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী

ঈশ্বরগঞ্জে ৬টি পুকুরে বিষ প্রয়োগে ২০ লাখ টাকার মাছ নিধন!

আরিফুল হক, ঈশ্বরগঞ্জ
  • আপডেট : সোমবার, ২৯ জানুয়ারী, ২০২৪

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ৬টি পুকুরে বিষ প্রয়োগ করে আনুমানিক ২০ লাখ টাকার মাছ মেরে ফেলেছে দুর্বৃত্তরা। সোমবার (২৯ জানুয়ারি) সন্ধ্যা রাতে উপজেলার সোহাগী ইউনিয়নের বগাপুতা এলাকায় মতিউর রহমান মানিকের পুকুরে এ ঘটনা ঘটে। বিষ প্রয়োগের ফলে পুকুরের প্রায় ২০ লাখ টাকার মাছ মরে ভেসে উঠেছে।

পুকুরের মালিক বলেন, প্রায় ১ একর ৭০ শতক জায়গার উপর আমার ৬টি পুকুর খনন করে আমি কয়েক বছর ধরে মাছ চাষ করছি। এবার পুকুরে গুলশা, পাবদা, শিংসহ দেশীয় বিভিন্ন জাতের মাছ চাষ করেছি। এতে আমার প্রায় ইতোমধ্যে ১৫ লাখ টাকা খরচ হয়েছে। কিছু দিনের মধ্যেই মাছগুলো বাজারে বিক্রির উপযোগী হয়ে উঠতো।

রবিবার সন্ধ্যায় পুকুরের মালিক মতিউর রহমান মানিক বাজারে চলে গেলে এই সুযোগে দুষ্কৃতকারীরা পুকুরে বিষ প্রয়োগ করে পালিয়ে যায়। কিছুক্ষণ পরেই বাড়ি থেকে ফোন দিলে উনি এসে দেখেন পুকুরের মাছ মরে ভেসে উঠছে। পুকুরে বিষ প্রয়োগের কারণেই সব মাছ মরে ভেসে উঠেছে বলে ধারণা করেন তিনি। এতে আমার প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হবে বলেও জানান তিনি।

মাছ ব্যবসায়ী মিজানুর রহমান রতন বলেন, রাতের অন্ধকারে এভাবে যদি মাছ ব্যবসায়ীদের ক্ষতি করা হয়,তবে আমাদের মতো মৎস্যচাষীরা মাছ চাষে উৎসাহ হারিয়ে ফেলবো। আমরা এর বিরূদ্ধে দ্রুত ব্যবস্থা নেয়ার জন্য প্রশাসনের নিকট জোর দাবী জানাই।

ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইন-চার্জ মোঃ মাজেদুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে অভিযোগ দায়ের করা হলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি