1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন
শিরোনামঃ
লক্ষ্মীপুরে মাটির নিচে ‌‘রহস্যময়’ সুড়ঙ্গ, ভেতরে মিলেছে বিছানা-বালিশ নদীর ঘাটে লুকানো ছিল ১৫ ব্যারেল তেল এসএসসির প্রশ্নফাঁসের বিষয়টি গুজব, সিটিটিসির অভিযানে গ্রেপ্তার ৪ কাগজপত্রবিহীন চালকদের লাইন থেকে সরে যেতে বলায় ইউএনওকে ধাওয়া ‘শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো ‘আদুভাই’ ছড়ি ঘোরাক, এটা দেখতে চাই না’ বিমানের পরিচালনা বোর্ড পুনর্গঠন, নতুন চেয়ারম্যান রুমি এ হোসেন হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রিশাল মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ জামায়াতের এমপিকে অবরুদ্ধ করে গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৯ মেধাভিত্তিক মানবসম্পদ গড়ে তোলা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী

বাঙ্গালির বিজ্ঞান চর্চার জন্য বড় ল্যাব দরকার হয় নাই

রাকিবুল ইসলাম রাকিব, গৌরীপুর
  • আপডেট : সোমবার, ২৯ জানুয়ারী, ২০২৪

ময়মনসিংহের গৌরীপুর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নাহিদুল করিম বলেছেন, বাঙ্গালির বিজ্ঞান চর্চার জন্য বড় ল্যাব দরকার হয় নাই। বাঙালির বিজ্ঞান চর্চার জন্য বড় বড় মেশিন দরকার হয় নাই। বাঙালি চিন্তা করেছে মাথা দিয়ে, এবং তার লেখনীতে। সেই বিজ্ঞান তাকে সারা পৃথিবীর কাছে পৌঁছে দিয়েছে।

সোমবার দুপুরে গৌরীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নাহিদুল করিম বলেন, বিজ্ঞানের মূল বিষয় হলো মুক্তচিন্তা। এখন আমরা বলি মানবকল্যাণে মুক্তচিন্তা। আমি চাই তোমরা সেই মুক্তচিন্তার অভিপ্রায় দেখাও। সেজন্য এই ধরণের মেলাগুলো আয়োজন করা হয়েছে।

উপজেলা একাডেমিক সুপারভাইজার কমল কুমার রায়ের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন গৌরীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হাবিবুর রহমান, সহকারি শিক্ষক নুরুল আমিন, নূরুল আমিন খান উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক আব্দুল হালিম, মোঃ আব্দুল হান্নান, মোজাম্মেল হক প্রমুখ।

বিজ্ঞান ও প্রযুক্তি, উদ্ভাবনের সমৃদ্ধি এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের পৃষ্ঠপোষকতায় স্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে ১১টি স্টল নিয়ে এই মেলা শুরু হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার থেকে শুরু হওয়া এই মেলা শেষ হবে আগামী বুধবার।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি