1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন
শিরোনামঃ
লক্ষ্মীপুরে মাটির নিচে ‌‘রহস্যময়’ সুড়ঙ্গ, ভেতরে মিলেছে বিছানা-বালিশ নদীর ঘাটে লুকানো ছিল ১৫ ব্যারেল তেল এসএসসির প্রশ্নফাঁসের বিষয়টি গুজব, সিটিটিসির অভিযানে গ্রেপ্তার ৪ কাগজপত্রবিহীন চালকদের লাইন থেকে সরে যেতে বলায় ইউএনওকে ধাওয়া ‘শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো ‘আদুভাই’ ছড়ি ঘোরাক, এটা দেখতে চাই না’ বিমানের পরিচালনা বোর্ড পুনর্গঠন, নতুন চেয়ারম্যান রুমি এ হোসেন হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রিশাল মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ জামায়াতের এমপিকে অবরুদ্ধ করে গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৯ মেধাভিত্তিক মানবসম্পদ গড়ে তোলা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী

গৌরীপুরে এসএসসি পরীক্ষার্থীকে ছুরিকাঘাত

রাকিবুল ইসলাম রাকিব, গৌরীপুর
  • আপডেট : রবিবার, ২৮ জানুয়ারী, ২০২৪

ময়মনসিংহের গৌরীপুরে আরিফুল হাসান অনিক নামে (১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থীকে ছুরিকাঘাত করার অভিযোগ উঠেছে আরেক এসএসসি পরীক্ষার্থীর বিরুদ্ধে। রোববার সকালে পৌর শহরের উত্তরবাজার এলাকায় এই ঘটনা ঘটে।

অভিযুক্ত ওই পরীক্ষার্থী হলেন ফারদিন সানি (১৬)। তিনি গৌরীপুর পৌর শহরের মাছুয়াকান্দা মহল্লার মোঃ পারভেজের ছেলে। আহত অনিক ওই গ্রামের আকরাম হোসাইন খোকনের ছেলে।

স্থানীয় ও অভিযোগ সূত্রে জানা গেছে, আরিফুল ইসলাম অনিক ও ফারদিন সানি স্থানীয় নূরুল আমিন খান উচ্চ বিদ্যালয় থেকে এবছর এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবে। সম্প্রতি ওই দুই শিক্ষার্থীর মধ্যে বিরোধ হয়। রোববার সকালে অনিক প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে নূরুল আমিন খান উচ্চ বিদ্যালয়ের সামনে গতিরোধ করে সানি ও অজ্ঞাতনামা কয়েকজন ধারালো অস্ত্র দিয়ে পিঠে ও বাম হাতে আঘাত করে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে অনিকের ডাক-চিৎকারে স্থানীয়রা এসে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন চন্দ্র রায় বলেন, এসএসসি পরীক্ষার্থীকে ছুরিকাঘাত করার ঘটনায় পরিবারের পক্ষ থেকে অভিযোগ দেয়া হয়েছে। পুলিশ ঘটনার ও তদন্ত অভিযুক্তদের ধরার চেষ্টা চালাচ্ছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি