1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন
শিরোনামঃ
১১ শিক্ষক মিলে পাস করাতে পারেননি ৩ শিক্ষার্থীকে রাষ্ট্রপতি নির্বাচন: চূড়ান্ত প্রস্তুতি নিয়ে বৈঠকে বসছেন ভারপ্রাপ্ত স্পিকার-সিইসি কী বার্তা দি‌তে হঠাৎ দি‌ল্লি গে‌লেন দীনেশ ত্রিবেদী? ‘নথি’ বলছে গভর্নিং বডির হাতে নিয়োগ, মন্ত্রীর দাবি ‘সিদ্ধান্ত হয়নি’ ময়মনসিংহে ৫ পরীক্ষার্থীর ৭ শিক্ষক, পাস করেনি কেউ কারামুক্ত আ.লীগ নেতাকর্মীদের বরণ করতে গিয়ে ফুলের মালাসহ আটক ৪ বাংলাদেশ চায় হাসিনা এবং হা‌দির হত্যাকারীদের প্রত্যর্পণ ত্বরান্বিত হোক ‘ছাদ থেকে পড়ে’ ছাত্রদল নেতার মৃত্যুর ঘটনায় ৪ পুলিশ সদস্য প্রত্যাহার খাতা পুনঃপরীক্ষণ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী

ময়মনসিংহে ট্রাক-পিকআপ সংঘর্ষ, নিহত ৩

উবায়দুল হক, ময়মনসিংহ
  • আপডেট : মঙ্গলবার, ২৩ জানুয়ারী, ২০২৪

ময়মনসিংহের তারাকান্দায় ট্রাকের সঙ্গে পিকআপের সংঘর্ষের ঘটেছে। এতে পিকআপের চালকসহ তিনজন নিহত হয়েছেন।

মঙ্গলবার (২৩ জানুয়ারি) সকাল সাড়ে ৭ টার দিকে উপজেলার তালদিঘী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন ঘোষবেড় গ্রামের মৃত আব্দুল লতিফের ছেলে পিকআপ চালক কামরুল ইসলাম (২৫), সন্ধাপুড়া গ্রামের ওসন আলীর ছেলের কাদির মিয়া (৪৫) ও আকদপাড়া গ্রামের মৃত রঞ্জন আলীর ছেলে মিজানুর রহমান (৪৫)। নিহতরা সবাই ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার বাসিন্দা।

তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াজেদ আলী এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, চিনিবোঝাই একটি পিকআপ হালুয়াঘাট থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসে। তারাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় বিপরীত দিক থেকে আসা আলুবোঝাই ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পিকআপচালক কামরুল ইসলাম নিহত হন। আহত হন পিকআপের আরও দুই আরোহী। স্থানীয়রা আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসক মিজানুর রহমান ও কাদির মিয়াকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান ওসি।

 

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি