1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘নথি’ বলছে গভর্নিং বডির হাতে নিয়োগ, মন্ত্রীর দাবি ‘সিদ্ধান্ত হয়নি’ ময়মনসিংহে ৫ পরীক্ষার্থীর ৭ শিক্ষক, পাস করেনি কেউ কারামুক্ত আ.লীগ নেতাকর্মীদের বরণ করতে গিয়ে ফুলের মালাসহ আটক ৪ বাংলাদেশ চায় হাসিনা এবং হা‌দির হত্যাকারীদের প্রত্যর্পণ ত্বরান্বিত হোক ‘ছাদ থেকে পড়ে’ ছাত্রদল নেতার মৃত্যুর ঘটনায় ৪ পুলিশ সদস্য প্রত্যাহার খাতা পুনঃপরীক্ষণ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না : শিক্ষামন্ত্রী এসএসসির ফল প্রকাশ : ৩১২ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ

জামালপুরে অসহায়, দরিদ্র শীতার্তদের মাঝে বিজিবির কম্বল বিতরণ

শফিকুল ইসলাম, জামালপুর
  • আপডেট : সোমবার, ২২ জানুয়ারী, ২০২৪

জামালপুরে অসহায়, দরিদ্র শীতার্তদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ ৩৫ বিজিবি। সোমবার দুপুরে শহরের চন্দ্রায় ৩৫ বিজিবির প্রশিক্ষণ মাঠ প্রাঙ্গণে এই কম্বল বিতরণ কর্মসূচীর আয়োজন করা হয়।

কর্মসূচীতে ৩৫ বিজিবির অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল হাসানুর রহমান পিএসসি বক্তব্য রাখেন।

এ সময় তিনি বলেন, বিজিবি সীমান্ত রক্ষার পাশাপাশি অসহায় ও দুঃস্থ মানুষদের শীতের কষ্ট লাঘবে শীতবস্ত্র বিতরণ করে থাকে। তারই অংশ হিসেবে আজ কম্বল বিতরণ করা হচ্ছে। এই শীতবস্ত্র কিছুটা হলেও আপনাদের শীতের কষ্ট লাঘব করবে।

তিনি বিজিবির পাশাপাশি সমাজের বিত্তবানদেরও শীতার্তদের সহায়তায় এগিয়ে আসার আহবান জানান। পরে ১শ জন অসহায়, দুঃস্থ ও দরিদ্র শীতার্তদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়।

এ সময় অন্যান্যের মধ্যে ৩৫ বিজিবির সহকারি পরিচালক মোঃ শামসুল হক, প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি