1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন
শিরোনামঃ
মোবাইল চুরির অভিযোগে এসআই প্রত্যাহার জাতীয় সংসদে রাষ্ট্রপতি নির্বাচন, ২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত শতভাগ ফেলের দায় সিসি ক্যামেরার ওপর চাপালেন শিক্ষক শেরপুরে শিক্ষকদের কক্ষে রেখে তালা ঝুলিয়ে দেয় ফেল করা শিক্ষার্থীরা ঈশ্বরগঞ্জে মহাসড়ক থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার সাকিব ‘ফালতু’ কথা বলে সরকারকে বেকায়দায় ফেলতে চান ১১ শিক্ষক মিলে পাস করাতে পারেননি ৩ শিক্ষার্থীকে রাষ্ট্রপতি নির্বাচন: চূড়ান্ত প্রস্তুতি নিয়ে বৈঠকে বসছেন ভারপ্রাপ্ত স্পিকার-সিইসি কী বার্তা দি‌তে হঠাৎ দি‌ল্লি গে‌লেন দীনেশ ত্রিবেদী? ‘নথি’ বলছে গভর্নিং বডির হাতে নিয়োগ, মন্ত্রীর দাবি ‘সিদ্ধান্ত হয়নি’

শৈত্যপ্রবাহে কুড়িগ্রামের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী, ২০২৪

তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে যাওয়ায় কুড়িগ্রামের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। কুড়িগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ জানিয়েছেন, সরকারি নির্দেশনার আলোকে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

রাজারহাট কৃষি আবহাওয়া পর্যবেক্ষণার জানায়, আজ ভোরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৯ ডিগ্রি সেলসিয়াস।

সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থী ও শিক্ষকরা উপস্থিত হওয়ার পর এই সিদ্ধান্ত জানতে পেরে তারা বাড়ি ফিরে যান।তবে সরকারের এই সিদ্ধান্তে সন্তোষ প্রকাশ করেছে শিক্ষার্থী ও শিক্ষকরা।

কুড়িগ্রাম সদরের কাঁঠালবাড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাকির হোসেন জানান, সকালে তারা যথারীতি স্কুলে আসেন, অ্যাসেম্বলি করার পর মেইলে স্কুল বন্ধের নির্দশনা আসে। সে অনুযায়ী স্কুল বন্ধ ঘোষণা করা হয়।

স্কুলের অষ্টম শ্রেণির শিক্ষার্থী বায়েজীদ বোস্তামী জানান, প্রচণ্ড ঠাণ্ডার কারণে স্কুলে আসতে অনেক কষ্ট হতো। অনেকে অসুস্থ হয়ে পড়ত। স্কুল বন্ধ হয়ে যাওয়ায় আমরা খুশি।

কুড়িগ্রাম জেলা শিক্ষা অফিসার শামসুল আলম জানান, সব প্রতিষ্ঠান প্রধানকে ইতিমধ্যে চিঠি দিয়ে সিদ্ধান্ত জানানো হয়েছে।

জেলা প্রাথমিক শিক্ষা অফিসার নবেশ উদ্দিন সরকার জানান, পরবর্তী সময়ে তাপমাত্রার উন্নতি হলে স্কুল খুলে দেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি