1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘নথি’ বলছে গভর্নিং বডির হাতে নিয়োগ, মন্ত্রীর দাবি ‘সিদ্ধান্ত হয়নি’ ময়মনসিংহে ৫ পরীক্ষার্থীর ৭ শিক্ষক, পাস করেনি কেউ কারামুক্ত আ.লীগ নেতাকর্মীদের বরণ করতে গিয়ে ফুলের মালাসহ আটক ৪ বাংলাদেশ চায় হাসিনা এবং হা‌দির হত্যাকারীদের প্রত্যর্পণ ত্বরান্বিত হোক ‘ছাদ থেকে পড়ে’ ছাত্রদল নেতার মৃত্যুর ঘটনায় ৪ পুলিশ সদস্য প্রত্যাহার খাতা পুনঃপরীক্ষণ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না : শিক্ষামন্ত্রী এসএসসির ফল প্রকাশ : ৩১২ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ

যাত্রী সেজে অটোরিকশায় উঠে চালককে হত্যা, গ্রেপ্তার ৩

উবায়দুল হক, ময়মনসিংহ
  • আপডেট : বুধবার, ১৭ জানুয়ারী, ২০২৪

ময়মনসিংহে যাত্রীবেশী ছিনতাইকারীদের হাতে খুন হয়েছেন নাজিম উদ্দিন (৪০) নামে এক অটোরিকশার চালক। মঙ্গলবার (১৬ জানুয়ারি) রাতে সদরের গোপালনগর মধ্যপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পরপরই জড়িত এক ছিনতাইকারীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে জনতা। বুধবার (১৭ জানুয়ারি) বেলা ১১ টায় অভিযান চালিয়ে ছিনতাইচক্রের অপর দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হল- মধ্য বাড়েরা এলাকার তোফায়েল আহমেদ নাছিম (২১), একই এলাকার পলাশ (২২) ও শাকিল (২৪)।

ময়মনসিংহের কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন বলেন, মঙ্গলবার রাত সাড়ে ১০ টার দিকে দাপুনিয়া বাজার থেকে গোপালনগর কারীর মিল যাওয়ার কথা বলে নাজিমের অটোরিকশা ভাড়া করে যাত্রীবেশী ওই তিন ছিনতাইকারী। রাত ১১ টার দিকে গোপালনগর মধ্যপাড়া কাদুরবাড়ি মারুফ স্যানিটারি কারখার সামনে যেতেই অটোরিকশা থামিয়ে চালকে মারধর শুরু করে তারা। একপর্যায়ে নাজিম উদ্দিনকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে অটোরিকশা নিয়ে পালিয় যায় ছিনতাইকারীরা। পরে নাজিমের চিৎকারে আশপাশের লোকজন এসে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান তিনি।

আনোয়ার হোসেন আরও বলেন, ঘটনার পরপর স্থানীয়রা উজান ঘাগড়া এলাকায় অটোরিকশাসহ ছিনতাইকারী তোফায়েল আহমেদ নাছিমকে আটকে পুলিশে দেয়। পরে বুধবার সকালে অভিযান চালিয়ে মধ্য বাড়েরা ছাপড়া মসজিদ এলাকা থেকে অপর দুই ছিনতাইকারী পলাশ ও শাকিলকে গ্রেপ্তার করা হয়।

এ ঘটনায় বিকেলে নিহতের ভাই নাছির উদ্দিন বাদি হয়ে কোতোয়ালি মডেল থানায় মামলা দায়েরের পর আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি