1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন
শিরোনামঃ
সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করল ১১-দল বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে অপর ট্রাকের ধাক্কায় নিহত ৩ মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল রোববার চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী, দেখা করবেন হেফাজত আমিরের সঙ্গে বিএনপি গণমাধ্যমের অবাধ স্বাধীনতায় বিশ্বাস করে: প্রতিমন্ত্রী টুকু ঢাকা-রিয়াদ-ঢাকা সরাসরি ফ্লাইট চালু

১৭৮ যাত্রী নিয়ে ঢাকায় জরুরি অবতরণ করল ভারতীয় উড়োজাহাজ

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১৩ জানুয়ারী, ২০২৪

ভারতের মুম্বাই থেকে গুয়াহাটিগামী ইনডিগো এয়ারলাইনসের একটি উড়োজাহাজকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করানো হয়েছে। গুয়াহাটি বিমানবন্দরে পৌঁছানোর পর ঘনকুয়াশার কারণে এটি বাংলাদেশের দিকে আবার ঘুরিয়ে দেওয়া হয়। শনিবার ভারতীয় সময় ভোর ৪টার দিকে এ ঘটনা ঘটে।

বৈরী আবহাওয়ার কারণে এমনটি হয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছে ইনডিগো কর্তৃপক্ষ। এতে বলা হয়েছে, মুম্বাই থেকে গুয়াহাটিগামী ইনডিগোর ৬ই ৫৩১৯ ফ্লাইটটি বৈরী আবহাওয়াজনিত কারণে ঢাকার দিকে ঘুরিয়ে দেওয়া হয়।

এদিকে পাসপোর্ট ছাড়াই উড়োজাহাজের যাত্রীদের আন্তর্জাতিক সীমানা অতিক্রমের ঘটনায় তাদের উড়োজাহাজের ভেতরেই কয়েক ঘণ্টা থাকতে হয়েছে। ফ্লাইটটির যাত্রীরা এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়েছেন।

মুম্বাই যুব কংগ্রেসের সাবেক প্রধান সুরজ সিং ঠাকুর লিখেছেন, মুম্বাই থেকে গুয়াহাটিতে যাচ্ছিলাম। ঘন কুয়াশার কারণে ফ্লাইটটি গুয়াহাটিতে অবতরণ করতে পারেনি। এখন সব যাত্রী পাসপোর্ট ছাড়াই বাংলাদেশে অবস্থান করছেন। উড়োজাহাজের ভেতরেই বসে আছি আমরা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি