1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন
শিরোনামঃ
লক্ষ্মীপুরে মাটির নিচে ‌‘রহস্যময়’ সুড়ঙ্গ, ভেতরে মিলেছে বিছানা-বালিশ নদীর ঘাটে লুকানো ছিল ১৫ ব্যারেল তেল এসএসসির প্রশ্নফাঁসের বিষয়টি গুজব, সিটিটিসির অভিযানে গ্রেপ্তার ৪ কাগজপত্রবিহীন চালকদের লাইন থেকে সরে যেতে বলায় ইউএনওকে ধাওয়া ‘শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো ‘আদুভাই’ ছড়ি ঘোরাক, এটা দেখতে চাই না’ বিমানের পরিচালনা বোর্ড পুনর্গঠন, নতুন চেয়ারম্যান রুমি এ হোসেন হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রিশাল মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ জামায়াতের এমপিকে অবরুদ্ধ করে গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৯ মেধাভিত্তিক মানবসম্পদ গড়ে তোলা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী

জামালপুরে পরিত্যাক্ত অবস্থায় পাওয়া মর্টার শেল নিরাপদ দূরত্বে নিয়ে নিষ্ক্রিয় করা হয়

শফিকুল ইসলাম, জামালপুর
  • আপডেট : মঙ্গলবার, ৯ জানুয়ারী, ২০২৪

মঙ্গলবার দুপুরে জামালপুর সদরের কোজগড় এলাকায় জামালপুর-টাঙ্গাইল মহাসড়কের পাশের একটি জায়গা থেকে পরিত্যাক্ত অবস্থায় মর্টার শেলটি উদ্ধার করে ঘাটাইল সেনানিবাসের ১৯ পদাতিক ডিভিশনের বোম্ব ডিস্পোজাল ইউনিট। পরে ঘটনাস্থল থেকে ৫০ মিটার নিরাপদ দূরত্বে নিয়ে শেলটির বিস্ফোরণ ঘটিয়ে নিষ্ক্রিয় করা হয়।

এসময় এক কিলোমিটার এলাকাজুড়ে নিরাপত্তা বেষ্টনী তৈরি করে সেনাবাহিনী, র‌্যাব, পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। ঘাটাইল সেনানিবাসের ১৯ পদাতিক ডিভিশনের ব্রিগেডিয়ার জেনারেল আশরাফুল কাদেরের নেতৃত্বে এই অভিযানটি পরিচালিত হয়। বোমটি নিষ্ক্রিয় করতে কাজ করেন ক্যাপ্টেন মোহতাসিম।

গতকাল সোমবার বিকেলে জাহাঙ্গীর নামে স্থানীয় এক ওয়েল্ডিং মিস্ত্রী প্রথমে ওই মর্টার শেলটি দেখতে পান। পরে খবর পেয়ে পুলিশ ও র‌্যাবের সদস্যরা ঘটনাস্থলটি ঘিরে রাখে। মর্টার শেলটি ট্যাঙ্ক ধংশকারী যা ব্রিটিশের তৈরি, এটি ১৯৭১ সালে ব্যবহৃত হত।

তবে এই মর্টার শেলটি কিভাবে এখানে এলো তা তদন্ত করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক টিম বলে জানিয়েছে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহনাজ ফেরদৌস।

এ সময় উপস্থিত ছিলেন সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সোহরাব হোসাইন, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মহব্বত কবীর।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি