1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘নথি’ বলছে গভর্নিং বডির হাতে নিয়োগ, মন্ত্রীর দাবি ‘সিদ্ধান্ত হয়নি’ ময়মনসিংহে ৫ পরীক্ষার্থীর ৭ শিক্ষক, পাস করেনি কেউ কারামুক্ত আ.লীগ নেতাকর্মীদের বরণ করতে গিয়ে ফুলের মালাসহ আটক ৪ বাংলাদেশ চায় হাসিনা এবং হা‌দির হত্যাকারীদের প্রত্যর্পণ ত্বরান্বিত হোক ‘ছাদ থেকে পড়ে’ ছাত্রদল নেতার মৃত্যুর ঘটনায় ৪ পুলিশ সদস্য প্রত্যাহার খাতা পুনঃপরীক্ষণ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না : শিক্ষামন্ত্রী এসএসসির ফল প্রকাশ : ৩১২ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ

আটলান্টিকের ওপারের নিষেধাজ্ঞার অপেক্ষায় বিএনপি: কাদের

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৪ জানুয়ারী, ২০২৪

বিএনপি আটলান্টিকের ওপারের নিষেধাজ্ঞার অপেক্ষায় আছে আছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ছাত্রলীগের ৭৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ বৃহস্পতিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলা প্রাঙ্গণে তিনি এ মন্তব্য করেন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘বিএনপি অপেক্ষায় আছে, আটলান্টিকের ওপার থেকে নিষেধাজ্ঞা আসবে। শেখ হাসিনা এমন নিষেধাজ্ঞার পরোয়া করেন না। শেখ হাসিনা শুধুমাত্র আল্লাহ কে ভয় পান। বিদেশি কোনো শক্তিকে ভয় পায়না আমরা।’

ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি ফাউল করে লাল কার্ড পেয়ে পালিয়ে গেছে। এখন বিশৃঙ্খলা সৃষ্টি করতে তারেক রহমান বিদেশে বসে বোমা মারার নির্দেশ দিয়েছে।’

এ সময় কাদের আগুন সন্ত্রাসের বিরুদ্ধে, জঙ্গীবাদের বিরুদ্ধে, নাশকতার বিরুদ্ধে ভোট দেওয়ার আহ্বান জানান।

ছাত্র রাজনীতিকে সাধারণ ছাত্র–ছাত্রীদের কাছে গ্রহণযোগ্য করে তোলার আহ্বান জানান কাদের। তিনি বলেন, ছাত্র রাজনীতিতে মেধাবীরা না আসলে দেশের রাজনীতি মেধাশুন্য হয়ে পড়বে। ভালো মানুষ ক্ষমতায় না এলে দেশে দুঃশাসন চলবে। তাই মেধাবী শিক্ষার্থীদের রাজনীতি করার আহ্বান জানান কাদের।

এ সময় মেধায় মননে, পোশাকে, চলাফেরায় ছাত্রলীগের সকল কর্মী–সমর্থকদের স্মার্ট হওয়ার আহ্বান জানান।

বক্তব্য শেষে ওবায়দুল কাদের পায়রা উড়িয়ে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধন করেন। জাতীয় সঙ্গীত ও দলীয় সঙ্গীতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। পরে ছাত্রলীগের নেতা–কর্মীরা একটি শোভাযাত্রা বের। শোভাযাত্রাটি টিএসসি থেকে মৎস্যভবন ঘুরে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি