1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল রোববার চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী, দেখা করবেন হেফাজত আমিরের সঙ্গে বিএনপি গণমাধ্যমের অবাধ স্বাধীনতায় বিশ্বাস করে: প্রতিমন্ত্রী টুকু ঢাকা-রিয়াদ-ঢাকা সরাসরি ফ্লাইট চালু ১/১১’র সময় ডিজিএফআইর বন্দিশালায় রাখা হয় বর্তমান প্রধানমন্ত্রীকে: চিফ প্রসিকিউটর ‘রিহ্যাব-রাজউক ইন্সপেক্টর ও ভবন মালিকদের যৌথ প্রযোজনায় অনিয়ম হচ্ছে’ মজুতদারির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, যা করার ভেবেচিন্তে করবেন: আইনমন্ত্রী জুলাই জাদুঘরকে স্বায়ত্তশাসিত হিসেবে স্বীকৃতি দিয়ে আইনের দাবি নাহিদের

খাগড়াছড়ির পাহাড়ি অঞ্চলে পুষ্টি সমৃদ্ধ কৃষিকে এগিয়ে নিতে কর্মশালা

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১১ অক্টোবর, ২০২০

খাগড়াছড়ির পাহাড়ি অঞ্চলে পুষ্টি সমৃদ্ধ কৃষিকে এগিয়ে নিতে কর্মশালা

খাগড়াছড়ি প্রতিনিধি
খাগড়াছড়ি জেলার পুষ্টি সমৃদ্ধ কৃষিকে এগিয়ে নেয়ার লক্ষ্যে বিশেষজ্ঞ পর্যায়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
খাগড়াছড়ি পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট বিনা মিলনায়তনে আয়োজিত এই সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক কৃষিবিদ ড. মো. আব্দুল মূঈদ।

জেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মর্তুজ আলীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মোঃ ফজলুর রহমান, মোঃ মনজুরুল হুদা ও কৃষি তথ্য সার্ভিস খামারবাড়ী, ঢাকার সাবেক পরিচালক, মো. নজরুল ইসলাম। বেসরকারী উন্নয়ন সংস্থা আনন্দ এই কর্মশালার আয়োজন করে।

অনুষ্ঠানের প্রধান অতিথি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক কৃষিবিদ ড. মো. আব্দুল মূঈদ বলেন, খাগড়াছড়িতে পুষ্টিহীন শিশুদের পুষ্টির চাহিদা পুরণ করতে নিউট্রিশন ষ্মার্ট ভিলেজ প্রকল্পের আওতায় গড়ে তোলা হয়েছে এক হাজার পুষ্টিবাগান। এসব বাগানে শোভা পাচ্ছে ৭টি গ্রæপের পুষ্টিকর শাক, ফল এবং ফল জাতীয় শব্জি। ফলে খাগড়াছড়ির ৬ হাজার ৩শত পরিবারের তীব্র এবং মাঝারী অপুষ্টির শিকার শিশুর পুষ্টির চাহিদা পুরণ হচ্ছে ।
আলোচনা অনুষ্ঠানের আগে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক কৃষিবিদ ড. মো আবদুল আব্দুল মূঈদসহ অন্যান্য অতিথিবৃন্দ দীঘিনালার পুষ্টি ক্যাম্প ও পুষ্টি বাগান পরিদর্শন করেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি