1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন
শিরোনামঃ
লক্ষ্মীপুরে মাটির নিচে ‌‘রহস্যময়’ সুড়ঙ্গ, ভেতরে মিলেছে বিছানা-বালিশ নদীর ঘাটে লুকানো ছিল ১৫ ব্যারেল তেল এসএসসির প্রশ্নফাঁসের বিষয়টি গুজব, সিটিটিসির অভিযানে গ্রেপ্তার ৪ কাগজপত্রবিহীন চালকদের লাইন থেকে সরে যেতে বলায় ইউএনওকে ধাওয়া ‘শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো ‘আদুভাই’ ছড়ি ঘোরাক, এটা দেখতে চাই না’ বিমানের পরিচালনা বোর্ড পুনর্গঠন, নতুন চেয়ারম্যান রুমি এ হোসেন হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রিশাল মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ জামায়াতের এমপিকে অবরুদ্ধ করে গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৯ মেধাভিত্তিক মানবসম্পদ গড়ে তোলা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী

জামালপুরে ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

শফিকুল ইসলাম, জামালপুর
  • আপডেট : মঙ্গলবার, ২ জানুয়ারী, ২০২৪

জামালপুর-ময়মনসিংহ মহাসড়কের ভারুয়াখালী বাজারে বালুবাহী ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে ৩জন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন সিএনজির ৩ যাত্রী।

মঙ্গলবার বিকাল ৪টা ৫ মিনিটের দিকে ঘোড়াধাপ ইউনিয়নের ভারুয়াখালী বাজারে এই দূর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- সিএনজি চালক আরমান মিয়া (৩৪), ময়মনসিংহের ইশ্বরগঞ্জ থানার বাসিন্দা খোকন মিয়া (৪৫) ও শেরপুর জেলার বাসিন্দা মোশাররফ হোসেন (৩৮) ।

আহতরা ময়মনসিংহ মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান- ময়মনসিংহ থেকে যাত্রী নিয়ে একটি সিএনজি দ্রুতগতিতে জামালপুরের দিকে যাওয়ার সময় ভারুয়াখালী বাজারে অপর দিক থেকে আসা একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ৩জন নিহত হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করে।

জামালপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) সোহরাব হোসেন বলেন, নিহতদের মরদেহ উদ্ধার করে নরুন্দি তদন্ত কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে। ট্রাক আটক করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি