1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শনিবার, ০২ মে ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন
শিরোনামঃ
ময়মনসিংহ-৬ আসনের কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের সাবেক এমপি মোসলেম উদ্দিন আর নেই রাঙ্গুনিয়ায় প্রবাসী খুনের রহস্য উদ্ঘাটন, স্ত্রী-ছেলে গ্রেপ্তার রোববার রাতে সংরক্ষিত নারী আসনের এমপিদের শপথ থানাগুলো ‘দালালমুক্ত’ করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর তিন বিভাগে টানা দুই দিন ভারি বৃষ্টির আশঙ্কা, তাপমাত্রা থাকবে অপরিবর্তিত সংরক্ষিত নারী আসনে নুসরাত তাবাসসুমের মনোনয়ন বৈধ ঘোষণা নেত্রকোনায় বাস–সিএনজি সংঘর্ষে ২ জন নিহত, আহত ৩ সুরমা তীর উন্নয়নে ৪৬৩৫ কোটি টাকার প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর সিলেট সফরে শাহজালালের মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নগরকান্দায় ট্রাক দুর্ঘটনার পর চালককে পিটিয়ে হত্যা

রাঙ্গামাটিতে জেএসএস কর্মীকে গুলি করে হত্যা

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১১ অক্টোবর, ২০২০

রাঙ্গামাটিতে জেএসএস কর্মীকে গুলি করে হত্যা

রাঙ্গামাটি প্রতিনিধি
রাঙ্গামাটির কাপ্তাইয়ে গুলিতে বসন্ত তঞ্চঙ্গ্যা দুর্জয় (৩৭) নামে এক যুবক নিহত হয়েছেন। বসন্ত তঞ্চঙ্গ্যা সন্তু লারমার নেতৃত্বাধীন জেএসএস দলের কর্মী ছিলেন।

রোববার সকালে উপজেলার রাইখালী ইউনিয়নের কারিগরপাড়া নামক স্থানে তাকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা।

চন্দ্রঘোনা থানা পুলিশের ওসি ইকবাল বাহার চৌধুরী জানান, নিহত ব্যক্তি ভাড়ায় মোটরসাইলে চালাতেন। আজ (রোববার) সকালে ভাড়া নিয়ে কারিগরপাড়া নামক স্থানে গেলে দুর্বৃত্তরা গুলি করে হত্যা করে তাকে। তার শরীরে দুটি গুলির চিহ্ন পাওয়া গেছে।

তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে আভ্যন্তরীণ কোন্দলের কারণে এই হত্যাকাণ্ড ঘটতে পারে।

এ বিষয়ে সন্তু লারমা নেতৃত্বাধীন জনসংহতি সমিতির (জেএসএস) কোনো বক্তব্য পাওয়া যায়নি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি