1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন
শিরোনামঃ
লক্ষ্মীপুরে মাটির নিচে ‌‘রহস্যময়’ সুড়ঙ্গ, ভেতরে মিলেছে বিছানা-বালিশ নদীর ঘাটে লুকানো ছিল ১৫ ব্যারেল তেল এসএসসির প্রশ্নফাঁসের বিষয়টি গুজব, সিটিটিসির অভিযানে গ্রেপ্তার ৪ কাগজপত্রবিহীন চালকদের লাইন থেকে সরে যেতে বলায় ইউএনওকে ধাওয়া ‘শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো ‘আদুভাই’ ছড়ি ঘোরাক, এটা দেখতে চাই না’ বিমানের পরিচালনা বোর্ড পুনর্গঠন, নতুন চেয়ারম্যান রুমি এ হোসেন হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রিশাল মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ জামায়াতের এমপিকে অবরুদ্ধ করে গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৯ মেধাভিত্তিক মানবসম্পদ গড়ে তোলা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী

বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল বাবা-মেয়ের

রাকিবুল ইসলাম রাকিব, গৌরীপুর
  • আপডেট : বুধবার, ২৭ ডিসেম্বর, ২০২৩

ময়মনসিংহের গৌরীপুরে বিদ্যুৎস্পৃষ্টে বাবা-মেয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার বিকালে উপজেলার মাওহা ইউনিয়নের ধারাকান্দি গ্রামে এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন ধারাকান্দি গ্রামের শফিকুল ইসলাম (৪৫) ও তার মেয়ে রিদমা (৭)।

স্থানীয় সূত্রে জানা গেছে, শফিকুল ইসলাম একজন বাকপ্রতিবন্ধী। বুধবার বিকালে তিনি মেয়েকে নিয়ে বাড়ির পাশে পুকুরের মাটি কাটছিলেন। এসময় পুকুর পাড়ে বৈদ্যুতিক তারে জড়িয়ে বিদুৎস্পৃষ্ট হন বাবা ও মেয়ে। পরিবারের লোকজন দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।

নিহতের ভাতিজা মনিরুজ্জামান তুহিন বলেন, আমার চাচা পুকুরে ধান চাষ করার জন্য কোদাল দিয়ে মাটি কাটছিলেন। সাথে উনার মেয়েও ছিল। ধারণা করা হচ্ছে মাটি কাটার সময় পুকুড় পাড়ে বৈদ্যুতিক তারে কোদালের কোপ পড়ে বিদ্যুতায়িত হন আমার চাচা ও চাচাতো বোন।

গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন চন্দ্র রায় বলেন, বিদ্যুৎস্পৃষ্টে বাবা- মেয়ে নিহতের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় কোন অভিযোগ আসেনি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি