1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল রোববার চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী, দেখা করবেন হেফাজত আমিরের সঙ্গে বিএনপি গণমাধ্যমের অবাধ স্বাধীনতায় বিশ্বাস করে: প্রতিমন্ত্রী টুকু ঢাকা-রিয়াদ-ঢাকা সরাসরি ফ্লাইট চালু ১/১১’র সময় ডিজিএফআইর বন্দিশালায় রাখা হয় বর্তমান প্রধানমন্ত্রীকে: চিফ প্রসিকিউটর ‘রিহ্যাব-রাজউক ইন্সপেক্টর ও ভবন মালিকদের যৌথ প্রযোজনায় অনিয়ম হচ্ছে’ মজুতদারির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, যা করার ভেবেচিন্তে করবেন: আইনমন্ত্রী জুলাই জাদুঘরকে স্বায়ত্তশাসিত হিসেবে স্বীকৃতি দিয়ে আইনের দাবি নাহিদের

সাংবাদিকদের সাথে জাপা প্রার্থীর মতবিনিময়

আরিফুল হক, ঈশ্বরগঞ্জ
  • আপডেট : বুধবার, ২৭ ডিসেম্বর, ২০২৩

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৮ ঈশ্বরগঞ্জ আসনে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য লাঙ্গল প্রার্থী বর্তমান সংসদ সদস্য ফখরুল ইমাম স্থানীয় সাংবাদিকদের নিয়ে মতবিনিময় সভা করেছেন।

বুধবার দুপুরে উপজেলার সোহাগী ইউনিয়নের হাটুলিয়া গ্রামের নিজ বাসভবনে ওই মতবিনিময় সভা করেন তিনি।

মতবিনিময় সভায় তিনি বলেন, আমি তিনবার এই আসনের সংসদ সদস্য নির্বাচিত হয়েছি। নির্বাচিত হওয়ার পর রাস্তাঘাট, স্বাস্থ্য, শিক্ষায় ব্যাপক উন্নয়ন করেছি। সেই সাথে বেকার যুবকদের কর্মসংস্থানের জন্য ইকোনমিক জোন করার চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমি সব সময় উন্নয়নকে প্রাধান্য দিয়েছি। গত দশ বছর এই আসনের মানুষের জন্য কাজ করেছি। এখন নির্বাচনের সময় এসেছে তাই অনেকেই আমাকে নিয়ে নানা সমালোচনা করছে, জানি তারা আরও সমালোচনা করবে। কিন্তু তাদের নিয়ে আমি কোনদিন কোন মন্তব্য করি নাই। তাই তাদের এসব কথায় জনগণ কান দিবে না বলে আমি আশাবাদী।

তিনি আরো বলেন, আবারও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আমি জাতীয় পার্টি মনোনীত ও আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী হয়েছি, আশা করি এই আসনের জনসাধারণ আমার কাজের মূল্যায়ন করে আবারও আমাকেই নির্বাচিত করবে ইনশাআল্লাহ।

এছাড়াও তিনি জাতীয় পার্টির শাসন আমলে দেশের উন্নয়ন ও বর্তমান সরকারের উন্নয়ন অগ্রযাত্রার অংশিদার হিসেবে বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড তুলে ধরেন।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা জাতীয় পার্টির সিনিয়র সহ-সভাপতি নুরুল ইসলাম খান সুরুজ, সাধারণ সম্পাদক আব্দুল হাদীসহ উপজেলা কর্মরত সকল সাংবাদিকবৃন্দ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি