1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
৯ শ্রমিকের মৃত্যুর কারণ মাত্রাতিরিক্ত হাইড্রোজেন সালফাইডের উপস্থিতি আসিফ নজরুলের মন্তব্য: বঙ্গবন্ধুর জন্ম না হলে ১৯৭১ সালে দেশ স্বাধীন হতো না নাছিমা কাদির মোল্লা স্কুল থেকে টিসি পাওয়া ২৫ শিক্ষার্থীও পেয়েছে জিপিএ-৫ ২০২৭ সালের এসএসসি পরীক্ষার সূচি প্রকাশ থানায় ছাদের পলেস্তারা ধসে পুলিশ কর্মকর্তা আহত শেখ মুজিবের মৃত্যুবার্ষিকী : ধানমন্ডি ৩২ ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা ত্রিশালের বালুরঘাটে ইজারাদারের কর্মীকে মারধরের অভিযোগ, ইউএনওকে বদলি বান্ডিলের ওপরে ১০০০, ভেতরে ১০০, ব্যাংকের ভল্টের ৪ কোটি ৩৮ লাখ টাকা গায়েব লোডশেডিং ব্যবস্থাপনা এবং দিন গোনা ছাড়া আর কোনো উপায় নেই: বিদ্যুৎমন্ত্রী

ঢাকার জুরাইনে দিনদুপুরে বাসে আগুন

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৪ ডিসেম্বর, ২০২৩

রাজধানীর জুরাইন এলাকায় দিনদুপুরে একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আজ রোববার বেলা ২টা ৪০ মিনিটের দিকে বাসটিতে আগুন দেওয়া হয়।

ফায়ার সার্ভিসের সদর দপ্তর থেকে এক খুদে বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

ফায়ার সার্ভিস বলেছে, বাসটি রাইদা পরিবহনের। এতে কেউ হতাহত হয়নি। খবর পেয়ে পোস্তগোলা ফায়ার স্টেশনের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।

‘ভোট বর্জন’ ও বর্তমান সরকারকে ‘অসহযোগিতার’ আহ্বান জানিয়ে তিন দিন প্রচারপত্র বিতরণ ও গণসংযোগের পর আজ সারা দেশে সকাল-সন্ধ্যা অবরোধ চলছে বিএনপির।

বিএনপির ডাকা অবরোধ কর্মসূচি শুরুর আগে গতকাল শনিবার রাতে সোয়া ঘণ্টার মধ্যে রাজধানীর গুলিস্তান ও মিরপুরে দুটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। নাশকতার এ দুই ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

রাত সোয়া ৯টার দিকে প্রথমে গুলিস্তানে টোল প্লাজার পাশে যাত্রীবাহী একটি বাসে আগুন দেওয়া হয়। এরপর রাত সাড়ে ১০টার দিকে মিরপুর ১৩ নম্বরে আরেকটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ আঙ্গর টিভি