1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন
শিরোনামঃ
লক্ষ্মীপুরে মাটির নিচে ‌‘রহস্যময়’ সুড়ঙ্গ, ভেতরে মিলেছে বিছানা-বালিশ নদীর ঘাটে লুকানো ছিল ১৫ ব্যারেল তেল এসএসসির প্রশ্নফাঁসের বিষয়টি গুজব, সিটিটিসির অভিযানে গ্রেপ্তার ৪ কাগজপত্রবিহীন চালকদের লাইন থেকে সরে যেতে বলায় ইউএনওকে ধাওয়া ‘শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো ‘আদুভাই’ ছড়ি ঘোরাক, এটা দেখতে চাই না’ বিমানের পরিচালনা বোর্ড পুনর্গঠন, নতুন চেয়ারম্যান রুমি এ হোসেন হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রিশাল মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ জামায়াতের এমপিকে অবরুদ্ধ করে গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৯ মেধাভিত্তিক মানবসম্পদ গড়ে তোলা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী

‘মাহি পাশে আছে, ধান খেতে ঘুমানোর আর দরকার নেই’

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২৩ ডিসেম্বর, ২০২৩

ভোটারদের উদ্দেশে রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের স্বতন্ত্র প্রার্থী ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহি বলেছেন, আজ থেকে আর পুলিশের ভয়ে কারও ধানখেতে ঘুমানোর দরকার নেই। কারণ, তিনি তাদের পাশে আছেন। আর তিনি সবাইকে নিরাপদে ঘরে ঘুমানোর ব্যবস্থা করে দিচ্ছেন। তাই আগামী ৭ তারিখে তার ট্রাক প্রতীকে ভোট দিতে হবে।

আজ শনিবার বিকেলে গোদাগাড়ীর মাটিকাটা ইউনিয়নে ভোটের প্রচারণায় গিয়ে খেতুর গ্রামের এক বাড়ির বারান্দা দাঁড়িয়ে ভোটারদের উদ্দেশে তিনি এ কথা বলেন।

মাহি বলেন, ‘১৫ বছর তো একটা পুরুষ মানুষ ছিলেন এমপি হিসেবে। এই এলাকার নাকি অনেক নিরীহ মানুষ, যারা মাঠে চাষবাস করে, তাদেরকে হয়রানি করা হয়। কথা কি সত্য?’ তখন নারীরা চিৎকার দিয়ে বলেন, ‘সত্য’। ভিড়ের ভেতর থেকে এক নারী বলে ওঠেন, ‘রাইতে শুইতে পারছে না বাসাতে।’

এ সময় মাহি বলেন, ‘আজকে এখানে যিনি ওসি সাহেব আছেন, আমি তার সঙ্গে কথা বলব। অনুরোধ করব যে, যার নামে গ্রেপ্তারি পরোয়ানা নাই, এমন কোনো লোককে, এমন কোনো কৃষক ভাইকে যেন তারা হয়রানি না করে। আমি সবার উদ্দেশে বলে যাচ্ছি, আপনাদের ভাই কিংবা কারও স্বামী এ রকম ভয় পাচ্ছে যে এই বুঝি তাকে ধরে নিয়ে যাবে। আপনাদের ভাই, স্বামী, বাবাকে বলে দেন-আজকে থেকে তারা যেন নিশ্চিন্তে ঘুমায়। কারণ, মাহিয়া মাহি তাদের পাশে আছে।’

এ সময় নারীরা হাততালি দিতে থাকেন। মাহি বলেন, ‘আমি আজকে ওসি সাহেবকে বলে যাচ্ছি। আজকে সবাই সবার বাবা, ভাই, স্বামীকে বলে দেন-তারা যাতে বাসায় চলে আসে। ধান খেতে ঘুমানোর আর দরকার নাই।’ এ সময় এক নারী ‘আলহামদুলিল্লাহ’ বলে ওঠেন। অন্য নারীরা হাততালি দিতে থাকেন।

সিনেমার চৌধুরী সাহেবকে ভোটের মাঠেও দেখছেন মাহিসিনেমার চৌধুরী সাহেবকে ভোটের মাঠেও দেখছেন মাহি
মাহি বলেন, ‘যে মানুষটা আপনাদের ভাইকে, বাবাকে বাসায় ঘুমানোর সুযোগ করে দিচ্ছে, তাকে আপনারা জিতাবেন কি না?’ তখন সবাই বলে ওঠেন ‘ইনশাল্লাহ’। মাহিও বলে ওঠেন, ইনশাল্লাহ। ৭ তারিখে দেখা হবে বিজয়ে।’

তিনি বলেন, ‘যে লোক শিক্ষককে অপমান করে, কৃষক ভাইদের হয়রানি করে, তাদের পক্ষে এবার জনগণ থাকবে না। মাটিকাটাবাসী থাকবে না। এই ১৫ বছরে যে কি না আমাদের নির্যাতন করেছে, তার পক্ষে আমরা এবার থাকব না। বিপুল ভোটে এবার তাকে পরাজিত করব।’

মাহি বলেন ‘আগামী ৭ তারিখে আপনারা সবাই আমাকে ট্রাক মার্কায় একটা ভোট দেবেন। চৌধুরী সাহেবকে (স্থানীয় এমপি ও নৌকা প্রতীকের প্রার্থী ওমর ফারুক চৌধুরী) বুঝিয়ে দিতে হবে-তানোর-গোদাগাড়ীর যে কৃষক পানির জন্য কষ্ট পাচ্ছে, সে কৃষক আর তাকে চায় না। কারণ, ১৫ বছর সে এই কৃষককে পানির কষ্ট দিয়েছে। পানির সমস্যার সমাধান করেনি। ৭ তারিখে বিপুল ভোটের মাধ্যমে আমাকে বিজয়ী করবেন। আমরা সবাই হাসব, আর ফারুক চৌধুরী কাঁদবে।’

মাহি এ দিন মাটিকাটা ইউনিয়নের বিভিন্ন গ্রামে গ্রামে গিয়ে নিজের ট্রাক প্রতীকে ভোট চান। অন্যান্য এলাকার মতো এই ইউনিয়নের নারীরাও মাহিকে দেখেই ছুটে আসেন। ঢালিউডের তারকাকে বাড়ির সামনে দেখে খুশি হন তারা। অনেকে এই নায়িকার সঙ্গে ছবি তুলতে ব্যস্ত হয়ে পড়েন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি