1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৫:৫৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘নথি’ বলছে গভর্নিং বডির হাতে নিয়োগ, মন্ত্রীর দাবি ‘সিদ্ধান্ত হয়নি’ ময়মনসিংহে ৫ পরীক্ষার্থীর ৭ শিক্ষক, পাস করেনি কেউ কারামুক্ত আ.লীগ নেতাকর্মীদের বরণ করতে গিয়ে ফুলের মালাসহ আটক ৪ বাংলাদেশ চায় হাসিনা এবং হা‌দির হত্যাকারীদের প্রত্যর্পণ ত্বরান্বিত হোক ‘ছাদ থেকে পড়ে’ ছাত্রদল নেতার মৃত্যুর ঘটনায় ৪ পুলিশ সদস্য প্রত্যাহার খাতা পুনঃপরীক্ষণ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না : শিক্ষামন্ত্রী এসএসসির ফল প্রকাশ : ৩১২ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ

কলেজের পরিত্যক্ত ভবনে ঝুলছিল অটোরিকশা চালকের মরদেহ

মোঃ নাইমুর রহমান, শেরপুর
  • আপডেট : মঙ্গলবার, ১৯ ডিসেম্বর, ২০২৩

শেরপুরের ঝিনাইগাতীতে এক অটো রিকশা চালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। ওই অটো রিকশা চালকের নাম মজনু মিয়া।

১৯ ডিসেম্বর মঙ্গলবার সকালে ঝিনাইগাতী আলহাজ্ব শফি উদ্দিন আহাম্মাদ কলেজ পরিত্যক্ত বিজ্ঞান ভবনের ৪ নম্বর কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বছির আহমদ বাদল মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

মজনু মিয়া উপজেলার বন্দভাটপাড়া গ্রামের আব্দুর রহিমের ছেলে।

নিহতের স্বজনরা জানান, মজনু মিয়া পেশায় একজন অটো চালক। দীর্ঘদিন আগে তার প্রথম স্ত্রী মারা গেলে পরবর্তীতে আরেকটি বিয়ে করেন। কিন্তু সেই বিয়েটিও বিচ্ছেদ হয়। এতে সে হতাশাগ্রস্ত হয়ে যায়। তার কোন সন্তানও নেই। প্রায় দুই মাস আগে বাড়ি থেকে বের হয়ে ঢাকায় যায় মজনু মিয়া। ঝিনাইগাতী এসে কখন কি কারণে সে কিভাবে মারা গিয়েছে তা জানেনা স্বজনরা।

ঝিনাইগাতী থানার অফিসার্স ইনচার্জ ওসি বছির আহমদ বাদল বলেন, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি