1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন
শিরোনামঃ
সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করল ১১-দল বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে অপর ট্রাকের ধাক্কায় নিহত ৩ মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল রোববার চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী, দেখা করবেন হেফাজত আমিরের সঙ্গে বিএনপি গণমাধ্যমের অবাধ স্বাধীনতায় বিশ্বাস করে: প্রতিমন্ত্রী টুকু ঢাকা-রিয়াদ-ঢাকা সরাসরি ফ্লাইট চালু

বিএনপি নেতাদের জামিন-বিচার আদালতের বিষয়: আইনমন্ত্রী

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৯ ডিসেম্বর, ২০২৩

বিএনপি নেতাদের জামিন ও বিচারের বিষয়ে সিদ্ধান্ত একমাত্র আদালতের এখতিয়ার বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক। আজ মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় সড়ক বাজার এলাকা থেকে আনুষ্ঠানিকভাবে তার নির্বাচনি প্রচারণা চালানোর সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

‘বিএনপি নির্বাচনে এলে সব নেতাদের মুক্তি দেওয়া হবে’– কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাকের দেওয়া এমন বক্তব্যের প্রেক্ষিতে আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেন, ‘কৃষিমন্ত্রী যা বলেছেন সেটি তার ব্যক্তিগত অভিমত। এটা দলের অভিমত নয়। বিএনপি নেতা যাদের গ্রেপ্তার করা হয়েছে তাদের সুনিদিষ্ট মামলায় গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিচার ও জামিনের বিষয়ে একমাত্র আদালত কথা বলতে পারবে।’

আইনমন্ত্রী বলেন, ‘১৯৭৫ সালে বিএনপি যখন বঙ্গবন্ধু ও তার পরিবারকে হত্যা করে স্বৈরশাসন চালাচ্ছিল তখন বিচার বিভাগকে করাপ্ট করা হয়েছে। এখন সে অবস্থা নেই। বর্তমানে বাংলাদেশের বিচার বিভাগ স্বাধীন।’

এর আগে, ট্রেনে করে মন্ত্রী ঢাকা থেকে আখাউড়ায় পৌঁছান। তিনি ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনের আওয়ামী লীগ প্রার্থী।

আনিসুল হক আরও বলেন, ‘বিগত ১০ বছরে কসবা-আখাউড়ায় ব্যাপক উন্নয়ন হয়েছে। জনগণের ভালোবাসায় আগামীতেও এই উন্নয়ন অব্যাহত রাখা হবে।’

পরে মন্ত্রী খরমপুর কল্লা শহীদ (রহ.) এর মাজার জিয়ারত করেন।

এ সময় আখাউড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আলী চৌধুরী, সাধারণ সম্পাদক তাকজিল খলিফা কাজল প্রমুখ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি