1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল রোববার চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী, দেখা করবেন হেফাজত আমিরের সঙ্গে বিএনপি গণমাধ্যমের অবাধ স্বাধীনতায় বিশ্বাস করে: প্রতিমন্ত্রী টুকু ঢাকা-রিয়াদ-ঢাকা সরাসরি ফ্লাইট চালু ১/১১’র সময় ডিজিএফআইর বন্দিশালায় রাখা হয় বর্তমান প্রধানমন্ত্রীকে: চিফ প্রসিকিউটর ‘রিহ্যাব-রাজউক ইন্সপেক্টর ও ভবন মালিকদের যৌথ প্রযোজনায় অনিয়ম হচ্ছে’ মজুতদারির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, যা করার ভেবেচিন্তে করবেন: আইনমন্ত্রী জুলাই জাদুঘরকে স্বায়ত্তশাসিত হিসেবে স্বীকৃতি দিয়ে আইনের দাবি নাহিদের

শীত বাড়তে পারে এ মাসের শেষে

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৯ ডিসেম্বর, ২০২৩

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় টানা তিন দিন ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এ এলাকায় শৈত্যপ্রবাহের মতো আবহাওয়া বিরাজ করছে। তবে আপাতত দেশজুড়ে শৈত্যপ্রবাহের আশঙ্কা দেখছেন না আবহাওয়াবিদেরা।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মনোয়ার হোসেন বলেন, বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় শীতের শুষ্ক বাতাস সারা দেশে ছড়াতে পারছে না। ফলে আপাতত শৈত্যপ্রবাহের আশঙ্কা নেই। দেশের বেশির ভাগ এলাকায় হালকা শীতের অনুভূতি ২৬ ডিসেম্বর পর্যন্ত থাকতে পারে। এরপর শীত বাড়তে পারে।

আবহাওয়া অধিদপ্তর বলছে, গতকাল সোমবার তেঁতুলিয়ায় তাপমাত্রা ছিল ৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। আগের দুদিন যথাক্রমে ১০ ডিগ্রি ও ৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস ছিল। উত্তরাঞ্চলের অন্যান্য জেলায় এখনো সর্বনিম্ন তাপমাত্রা ১১ থেকে ১৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রয়েছে। তবে গতকাল দেশের বেশির ভাগ এলাকার সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে দুই ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি