1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন
শিরোনামঃ
ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল রোববার চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী, দেখা করবেন হেফাজত আমিরের সঙ্গে বিএনপি গণমাধ্যমের অবাধ স্বাধীনতায় বিশ্বাস করে: প্রতিমন্ত্রী টুকু ঢাকা-রিয়াদ-ঢাকা সরাসরি ফ্লাইট চালু ১/১১’র সময় ডিজিএফআইর বন্দিশালায় রাখা হয় বর্তমান প্রধানমন্ত্রীকে: চিফ প্রসিকিউটর ‘রিহ্যাব-রাজউক ইন্সপেক্টর ও ভবন মালিকদের যৌথ প্রযোজনায় অনিয়ম হচ্ছে’ মজুতদারির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, যা করার ভেবেচিন্তে করবেন: আইনমন্ত্রী জুলাই জাদুঘরকে স্বায়ত্তশাসিত হিসেবে স্বীকৃতি দিয়ে আইনের দাবি নাহিদের

ঈশ্বরগঞ্জে মাদক সেবনের দায়ে ২ জনের জেল

আরিফুল হক, ঈশ্বরগঞ্জ
  • আপডেট : সোমবার, ১৮ ডিসেম্বর, ২০২৩

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে মাদক সেবনের দায়ে ২ জনকে জেল-জরিমানা দিয়েছেন ভ্রাম‌্যমাণ আদালত। সোমবার (১৮ ডিসেম্বর) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট এই অভিযান পরিচালনা করে গাঁজাসহ হাতেনাতে আটক করেন দুই মাদকসেবিকে।

এসময় ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান আটককৃতদের একজনকে তাৎক্ষণিক ভাবে মাদক সেবনের দায়ে ৬ মাসের কারাদণ্ড ও ৩০০ টাকা জরিমানা এবং অপর একজনকে ৩ মাসের কারাদণ্ড ও ২০০ জরিমানা প্রদান করেন।

দণ্ডিতরা হলো- উপজেলার সোহাগি ইউনিয়নের ভালুকবেড় গ্রামের মৃত ছাবেদ আলীর ছেলে মো. শামছু মিয়া(৬২)।তাকে ছয় মাসের কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত। অপরজন হলেন ঈশ্বরগঞ্জ সদর ইউনিয়নের বাইদগাঁও গ্রামের মৃত হোসেন আলীর ছেলে মো. রফিকুল ইসলাম(৪০)। তাকে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। উভয়কেই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুবুর রহমান বলেন, ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটককৃতদের বিভিন্ন মেয়াদে জেল-জরিমানা করা হয়েছে। ভবিষ্যতে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি