1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১০:০৩ অপরাহ্ন
শিরোনামঃ
কারামুক্ত আ.লীগ নেতাকর্মীদের বরণ করতে গিয়ে ফুলের মালাসহ আটক ৪ বাংলাদেশ চায় হাসিনা এবং হা‌দির হত্যাকারীদের প্রত্যর্পণ ত্বরান্বিত হোক ‘ছাদ থেকে পড়ে’ ছাত্রদল নেতার মৃত্যুর ঘটনায় ৪ পুলিশ সদস্য প্রত্যাহার খাতা পুনঃপরীক্ষণ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না : শিক্ষামন্ত্রী এসএসসির ফল প্রকাশ : ৩১২ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী

ট্রাক নিয়ে ৭ জনের বিরুদ্ধে লড়বেন মাহি

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৮ ডিসেম্বর, ২০২৩

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে উপলক্ষে রাজশাহীতে শুরু হয়েছে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ। সোমবার সকালে রাজশাহীর রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে থেকে এ কার্যক্রম শুরু হয়।

প্রথম ধাপে রাজশাহী-১ আসনের প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করা হয়। এতে আলোচিত চিত্র নায়িকা শারমিন আক্তার নিপা মাহিয়া ওরফে মাহিয়া মাহি স্বতন্ত্র প্রার্থী হিসেবে ‘ট্রাক’ প্রতীক পেয়েছেন।

রাজশাহীর ছয়টি আসনের ২২ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করেছিল নির্বাচন কমিশন। এর বিরুদ্ধে আপিল করে ছয় প্রার্থিতা ফিরে পেয়েছেন। তারা হলেন- রাজশাহী-১ আসনের স্বতন্ত্র প্রার্থী চিত্রনায়িকা শারমিন আক্তার নিপা (মাহিয়া মাহি), রাজশাহী-৩ আসনের মুক্তিজোটের প্রার্থী এনামুল হক, রাজশাহী-৪ আসনের এনপিপির প্রার্থী জিন্নাতুল ইসলাম জিন্না, স্বতন্ত্র প্রার্থী বাবুল হোসেন, রাজশাহী-৫ আসনের বিএসপির প্রার্থী আলতাফ হোসেন মোল্লা ও স্বতন্ত্র প্রার্থী ওবায়দুর রহমান।

এদিকে রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনে ভোটের লড়াইয়ে আছেন আট জন। তারা হলেন- আওয়ামী লীগের প্রার্থী ওমর ফারুক চৌধুরী, বিএনএমের শামসুজ্জোহা বাবু, স্বতন্ত্র প্রার্থী চিত্রনায়িকা শারমিন আক্তার নিপা (মাহিয়া মাহি), বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের প্রার্থী বসির আহমেদ, বিএনএফের আল সাদাত, তৃণমূল বিএনপির প্রার্থী জামাল খান দুদু, এনপিপির নুরুন্নেসা ও জাতীয় পার্টির মোহা. শামসুদ্দিন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি