1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল রোববার চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী, দেখা করবেন হেফাজত আমিরের সঙ্গে বিএনপি গণমাধ্যমের অবাধ স্বাধীনতায় বিশ্বাস করে: প্রতিমন্ত্রী টুকু ঢাকা-রিয়াদ-ঢাকা সরাসরি ফ্লাইট চালু ১/১১’র সময় ডিজিএফআইর বন্দিশালায় রাখা হয় বর্তমান প্রধানমন্ত্রীকে: চিফ প্রসিকিউটর ‘রিহ্যাব-রাজউক ইন্সপেক্টর ও ভবন মালিকদের যৌথ প্রযোজনায় অনিয়ম হচ্ছে’ মজুতদারির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, যা করার ভেবেচিন্তে করবেন: আইনমন্ত্রী জুলাই জাদুঘরকে স্বায়ত্তশাসিত হিসেবে স্বীকৃতি দিয়ে আইনের দাবি নাহিদের

মানিকগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে বেলুন ফোলাতে গিয়ে বিস্ফোরণ, নিহত ১

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১৬ ডিসেম্বর, ২০২৩

মানিকগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে বিজয় দিবসের অনুষ্ঠান উপলক্ষে বেলুন ফোলাতে গিয়ে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এঘটনায় মো. আনোয়ার ব্যাপারী (৫০) নামের এক বেলুন বিক্রেতা মারা গেছেন। গুরুতর আহত হয়েছেন কবির হোসেন (২৩) নামের আরেক বেলুন বিক্রেতা।

আজ শনিবার ভোর সাড়ে ৪টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের নিচতলায় গণশুনানি স্থলে এই ঘটনা ঘটে।

নিহত মো. আনোয়ার ব্যাপারী ফরিদপুর জেলার কোতয়ালী থানার আরোকান্দি গ্রামের কাওসার ব্যাপারীর ছেলে। আর আহত কবির হোসেন মানিকগঞ্জ সদর উপজেলার পশ্চিম শানবান্ধা গ্রামের আতর আলীর ছেলে।

মানিকগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ে দায়িত্বরত পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. মোস্তাফিজুর রহমান বলেন, ভোর সাড়ে ৪টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের নিচতলায় ওই দুই বেলুন বিক্রেতা বিজয় দিবসে উড়িয়ে দেওয়ার জন্য বেলুন ফোলাচ্ছিলেন। এ সময় বিকট শব্দে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে দুজন গুরুতর আহত হন। বিস্ফোরণে আনোয়ার ব্যাপারীর একটি পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।

পরে মানিকগঞ্জ সদর থানা ও ফায়ার সাভিয়ের কর্মকর্তারা আহতদের উদ্ধার করে প্রথমে জেলা সদর হাসপাতালে নেয়। আহত আনোয়ার ব্যাপারীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানোর পথে রাস্তায় মারা যান তিনি।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিল হোসেন বলেন, নিহত আনোয়ার ব্যাপারীর মরদেহ সদর হাসপাতালে মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি