1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন
শিরোনামঃ
১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করল ১১-দল বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে অপর ট্রাকের ধাক্কায় নিহত ৩ মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল

আগুন-সন্ত্রাসের কারণে বাজারে জিনিসপত্রের দাম বাড়ছে : রিয়াজ

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর, ২০২৩

প্রতিদিনই নিত্যপণ্যের দাম লাগামহীনভাবে বেড়েই চলছে। দ্রব্যমূল্যের এমন ঊর্ধ্বগতিতে চরম বিপাকে পড়েছে দেশের সাধারণ মানুষ। মূল্যবৃদ্ধির ফলে জনজীবনে সীমাহীন দুর্ভোগ নেমে এসেছে। সাধারণ মানুষের পাশাপাশি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে কথা বলেছেন শোবিজের অনেক তারকা। এবার বিষয়টি নিয়ে মুখ খুললেন নায়ক রিয়াজ। আগুন-সন্ত্রাসের কারণে বাজারে জিনিসপত্রের দাম বাড়ছে বলে মন্তব্য করেছেন তিনি।

রোববার (১০ ডিসেম্বর) বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সদস্যরা ‘আগুন সন্ত্রাস মানবাধিকার লঙ্ঘন : রুখে দাও আগুন সন্ত্রাস’ এই প্রতিপাদ্যে এফডিসিতে দুপুরে প্রতিবাদ সমাবেশের আয়োজন করেন। সেখানে তিনি বলেন, বিজয়ের মাসে মানবাধিকার দিবসে বলতে চাই, আগুন-সন্ত্রাস একটি মানবতাবিরোধী অপরাধ। আমরা এর তীব্র ঘৃণা ও নিন্দা জানাই। আগুন-সন্ত্রাসের কারণে বাচ্চাদের স্কুলে যাওয়া বন্ধ হচ্ছে। তাদের ছুটির দিনে স্কুলে যেতে হচ্ছে। স্কুলের শিডিউলও পরিবর্তন হচ্ছে, বাজারে জিনিসপত্রের দাম তেমন বাড়ছে; এতে করে যানবাহন চলাচলা না করায় জিনিসপত্রের দাম বাড়ছে।

তিনি আরও বলেন, আমাদের নাগরিক অধিকার যারা খর্ব ও লঙ্ঘন করছে, আমি মনে করি তারা মানবনতাবিরোধী অপরাধে অভিযুক্ত। তাদের এখনই রুখে দিতে হবে। আগুন-সন্ত্রাসকে রুখতে না পারলে জনগন ভালো থাকবে না। সুন্দর বাংলাদেশকে রাজনৈতিক উদ্দেশ্যে নষ্ট হতে দেব না। এই দেশ স্মার্ট বাংলাদেশ হিসেবে এগিয়ে যাচ্ছে। এই অগ্রযাত্রার চেষ্টাকে থামিয়ে দেওয়ার চেষ্টা করলে আমরা মনে করি সেটা এক ধরনের সন্ত্রাস।

আয়োজিত প্রতিবাদ সমাবেশে আরও উপস্থিত ছিলেন ফেরদৌস, নিপুণ আক্তার, অঞ্জনা, অভিনেত্রী তারিন প্রমুখ।

 

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি