1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল রোববার চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী, দেখা করবেন হেফাজত আমিরের সঙ্গে বিএনপি গণমাধ্যমের অবাধ স্বাধীনতায় বিশ্বাস করে: প্রতিমন্ত্রী টুকু ঢাকা-রিয়াদ-ঢাকা সরাসরি ফ্লাইট চালু ১/১১’র সময় ডিজিএফআইর বন্দিশালায় রাখা হয় বর্তমান প্রধানমন্ত্রীকে: চিফ প্রসিকিউটর ‘রিহ্যাব-রাজউক ইন্সপেক্টর ও ভবন মালিকদের যৌথ প্রযোজনায় অনিয়ম হচ্ছে’ মজুতদারির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, যা করার ভেবেচিন্তে করবেন: আইনমন্ত্রী জুলাই জাদুঘরকে স্বায়ত্তশাসিত হিসেবে স্বীকৃতি দিয়ে আইনের দাবি নাহিদের

ঘন কুয়াশায় ১১টি আন্তর্জাতিক ফ্লাইট নামতে পারেনি ঢাকায়

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১২ ডিসেম্বর, ২০২৩

ঘন কুয়াশার কারণে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ছয় ঘণ্টা কোনো আন্তর্জাতিক ফ্লাইট নামতে পারেনি। এ সময় ১১টি আন্তর্জাতিক ফ্লাইট এ বিমানবন্দরে অবতরনের কথা ছিল বলে বিমানবন্দর সূত্র জানিয়েছেন। তবে সকাল আটটা থেকে আবার এসব ফ্লাইট ফেরত আসতে শুরু করেছে।

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ কামরুল ইসলাম আজ বেলা ১১টার দিকে বলেন, গতকাল রাত দুইটার পর থেকে ঘন কুয়াশা ছিল। এটি বাড়তে থাকে। আর এ জন্য ১১টি ফ্লাইট শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করতে পারেনি।

মোহাম্মদ কামরুল ইসলাম জানান, ১১টি ফ্লাইটের মধ্যে ১০টি ছিল যাত্রীবাহী , একটি কার্গো বিমান। তবে সকাল ৮টার পর থেকে আবার এসব উড়োজাহাজ ফেরত আসতে শুরু করেছে।

মোহাম্মদ কামরুল ইসলাম বলেন, অভ্যন্তরীণ ফ্লাইটগুলো রাতে থাকে না। আর আজ সকালে এসব উড়োজাহাজের চলাচলের ক্ষেত্রে কোনো সমস্যা হয়নি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি