1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৫:১১ অপরাহ্ন
শিরোনামঃ
বাংলাদেশ চায় হাসিনা এবং হা‌দির হত্যাকারীদের প্রত্যর্পণ ত্বরান্বিত হোক ‘ছাদ থেকে পড়ে’ ছাত্রদল নেতার মৃত্যুর ঘটনায় ৪ পুলিশ সদস্য প্রত্যাহার খাতা পুনঃপরীক্ষণ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না : শিক্ষামন্ত্রী এসএসসির ফল প্রকাশ : ৩১২ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

নভেম্বরে ৫৪১ সড়ক দুর্ঘটনায় নিহত ৪৬৭

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১০ ডিসেম্বর, ২০২৩

চলতি বছরের নভেম্বর মাসে সারা দেশে ৫৪১টি সড়ক দুর্ঘটনায় অন্তত ৪৬৭ জন নিহত হয়েছেন। এসব ঘটনায় আহত হয়েছেন আরও ৬৭২ জন।

শনিবার (৯ ডিসেম্বর) রোড সেফটি ফাউন্ডেশনের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন থেকে জানা যায়, নিহতদের মধ্যে ৩৭৬ জন বা ৮০ দশমিক ৫১ শতাংশের বয়স ১৮ থেকে ৬৫ বছরের মধ্যে।

চলতি বছরের অক্টোবরের তুলনায় নভেম্বরে সড়ক দুর্ঘটনা ও মৃত্যু বেড়েছে। অক্টোবরে ৪৫৮টি দুর্ঘটনায় কমপক্ষে ৪২১ জন নিহত হন।

নভেম্বরে মোটরসাইকেল সংক্রান্ত ২০৭টি দুর্ঘটনায় ১৮১ জন নিহত হয়েছেন, যা গত মাসে সড়কে মোট মৃত্যুর ৩৮ দশমিক ৭৫ শতাংশ। এছাড়া গত মাসে ১০৬ পথচারী নিহত হয়েছেন, যা ওই মাসে মোট মৃত্যুর ২২ দশমিক ৬৯ শতাংশ।

রোড সেফটি ফাউন্ডেশন ৯টি জাতীয় দৈনিক, ৭টি অনলাইন নিউজ পোর্টাল এবং ইলেক্ট্রনিক গণমাধ্যমের তথ্যের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করেছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি