1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন
শিরোনামঃ
কারা মহাপরিদর্শক মোতাহের হোসেনকে সরিয়ে দেওয়া হয়েছে একনেকে ১০ প্রকল্প অনুমোদন, ব্যয় হবে প্রায় ৯ হাজার ৩৩৪ কোটি টাকা বিশ্বের সেরা এয়ারলাইন কোনগুলো জেনে নিন ধানমন্ডির ইচিগো রেস্টুরেন্টে অভিযান, লাখ টাকা জরিমানা ১৮ কোটি জনগণের প্রত্যাশা পূরণে কাজ করব : দুদক চেয়ারম্যান রাষ্ট্রপতি নির্বাচনে ব্যালট ‘ওপেন’, কে কাকে ভোট দেবেন সবই দেখা যাবে ১২ ঘণ্টার জন্য মুক্তি পেলেন দীপু মনি গণমাধ্যম এখন অতীতের যে কোনো সময়ের চেয়ে বেশি স্বাধীন: তথ্য ও সম্প্রচারমন্ত্রী ছাড়পত্র ছাড়াই জাহাজ কাটছিল ফেরদৌস স্টিল, জরিমানা ৫ লাখ ৯৯৯-এ ফোন, মহাখালী থেকে চুরি হওয়া বাস উদ্ধার মিরপুর বেড়িবাঁধে

জামালপুরে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উদযাপিত

শফিকুল ইসলাম, জামালপুর
  • আপডেট : শনিবার, ৯ ডিসেম্বর, ২০২৩

“জাতিসংঘ দুর্নীতিবিরোধী সনদের দ্বি-দশক, দুর্নীতির বিরুদ্ধে বৈশি^ক ঐক্য” এই প্রতিপাদ্য নিয়ে জামালপুরে ৯ই ডিসেম্বর আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উদযাপিত হয়েছে।

শনিবার সকালে দিবসটি উপলক্ষ্যে শহরের দয়াময়ী মোড়ে মানববন্ধন ও দুর্নীতিবিরোধী গণস্বাক্ষর কর্মসুচির আয়োজন করে সচেতন নাগরিক কমিটি-সনাক ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ-টিআইবি।

জামালপুর সচেতন নাগরিক কমিটির সভাপতি অজয় কুমার পালের সভাপতিত্বে ঘন্টাব্যাপী মানববন্ধনে জামালপুর জেলা প্রেসক্লাবের সভাপতি এম এ জলিল, জামালপুর আইনজীবী সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ইউসুফ আলী, দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য শামীমা খান, ভাষা ও স্বাধীনতা সংগ্রামী মতিমিয়া ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক একেএম আশরাফুজ্জামান স্বাধীন, কনজ্যুমার্স এসোসিয়েশন অব বাংলাদেশ জামালপুর শাখার সাধারণ সম্পাদক সাজজাদ হুসেন, সাংবাদিক আসমাউল আসিফসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

এ সময় বক্তারা বলেন, দুর্নীতির মাধ্যমে যারা বাংলাদেশের অর্থ-সম্পদ বিদেশে পাচার করে তাদের বিরুদ্ধে সরকারকে কঠোরভাবে আইনগত পদক্ষেপ নিতে হবে। এছাড়াও দুর্নীতিবাজদের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হওয়ার আহবান জানান বক্তারা। মানববন্ধন শেষে দুর্নীতিবিরোধী গণশপথ ও গণস্বাক্ষর কর্মসুচি পালিত হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি