1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৯:২০ পূর্বাহ্ন
শিরোনামঃ
ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল রোববার চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী, দেখা করবেন হেফাজত আমিরের সঙ্গে বিএনপি গণমাধ্যমের অবাধ স্বাধীনতায় বিশ্বাস করে: প্রতিমন্ত্রী টুকু ঢাকা-রিয়াদ-ঢাকা সরাসরি ফ্লাইট চালু ১/১১’র সময় ডিজিএফআইর বন্দিশালায় রাখা হয় বর্তমান প্রধানমন্ত্রীকে: চিফ প্রসিকিউটর ‘রিহ্যাব-রাজউক ইন্সপেক্টর ও ভবন মালিকদের যৌথ প্রযোজনায় অনিয়ম হচ্ছে’ মজুতদারির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, যা করার ভেবেচিন্তে করবেন: আইনমন্ত্রী জুলাই জাদুঘরকে স্বায়ত্তশাসিত হিসেবে স্বীকৃতি দিয়ে আইনের দাবি নাহিদের

জামালপুরে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে ভূট্টাবীজ বিতরণ

শফিকুল ইসলাম, জামালপুর
  • আপডেট : শনিবার, ২ ডিসেম্বর, ২০২৩

জামালপুরে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে ভূট্টাবীজ বিতরণ করা হয়েছে। শনিবার দুপুরে শহরের কাচারীপাড়ায় বেসরকারি উন্নয়ন সংস্থা টিএমএসএস এই ভূট্টাবীজ বিতরণ কর্মসূচির আয়োজন করে।

টিএমএসএস-এর সিনিয়র জোনাল ম্যানেজার জিন্নাতুল ইসলামের সভাপতিত্বে জামালপুর সদর উপজেলা কৃষি কর্মকর্তা দিলরুবা ইয়াছমীন, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মহব্বত কবীর, জোনাল ম্যানেজার মো: সাজ্জাদ হোসেন, অঞ্চল প্রধান আনিছুল হক, শাখা প্রধান মাহবুব আলমসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

এ সময় বক্তারা বলেন, কৃষি উৎপাদন বাড়াতে প্রান্তিক কৃষকদের মাঝে সিটি ব্যাংকের সহায়তা হিসেবে ভূট্টা বীজ বিতরণ করা হচ্ছে। ভূট্টা বীজ রোপনের পর যদি অতিরিক্ত হয় তা নষ্ট না করে অন্যদের মাঝে বিতরণের পরামর্শ দেয়া হয়। পরে ৪৫০ জনকে ৫ কেজি করে ভূট্টা বীজ বিতরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি