1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন
শিরোনামঃ

জামালপুরে মির্জা আজমকে কটূক্তির প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

শফিকুল ইসলাম, জামালপুর
  • আপডেট : বুধবার, ২৯ নভেম্বর, ২০২৩

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস নিয়ে ষড়যন্ত্র ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজমকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কটূক্তির প্রতিবাদে জামালপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার দুপুরে মেলান্দহ উপজেলায় বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মানববন্ধন কর্মসুচির আয়োজন করে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা।

ঘন্টাব্যাপী মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. কামরুল আলম খানের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ মোহাম্মদ আবদুল মাননান, ভারপ্রাপ্ত প্রক্টর এস. এম. ইউসুফ আলী, শিক্ষক মাহমুদুল আলম শুভ, ইলিয়াস উদ্দিন সানিসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

এ সময় বক্তারা বলেন, সম্প্রতি বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য মারুফা আক্তার পপি বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস অন্যত্র সরানোর ষড়যন্ত্রমূলক ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপিকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কটূক্তি করে স্ট্যাটাস দিয়েছেন। মারুফা আক্তার পপির এই মন্তব্যের প্রতিবাদ জানিয়ে তা প্রত্যাহারের দাবী জানান বক্তারা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি