1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন
শিরোনামঃ
এসএসসির প্রশ্নফাঁসের বিষয়টি গুজব, সিটিটিসির অভিযানে গ্রেপ্তার ৪ কাগজপত্রবিহীন চালকদের লাইন থেকে সরে যেতে বলায় ইউএনওকে ধাওয়া ‘শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো ‘আদুভাই’ ছড়ি ঘোরাক, এটা দেখতে চাই না’ বিমানের পরিচালনা বোর্ড পুনর্গঠন, নতুন চেয়ারম্যান রুমি এ হোসেন হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রিশাল মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ জামায়াতের এমপিকে অবরুদ্ধ করে গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৯ মেধাভিত্তিক মানবসম্পদ গড়ে তোলা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী আমরা আজ নব্য স্বৈরাচারের গন্ধ পাচ্ছি : শহীদ ফাইয়াজের বাবা যুক্তরাষ্ট্রে নিখোঁজ বৃষ্টিও মারা গেছেন

বিনামূল্যে সার-বীজ পেল গৌরীপুরের ৭৭০০ কৃষক

রাকিবুল ইসলাম রাকিব, গৌরীপুর
  • আপডেট : সোমবার, ২৭ নভেম্বর, ২০২৩

রবি মৌসুমে বোরো আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষে ময়মনসিংহের গৌরীপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ৭৭০০ জন কৃষককে বিনামূল্যে প্রণোদনার সার ও বীজ দেয়া হয়েছে।

সোমবার দুপুরে উপজেলা কৃষি অফিস চত্বরে আয়োজিত অনুষ্ঠানে আনুষ্ঠানিক ভাবে কৃষকদের মাঝে এই সার-বীজ বিতরণ করা হয়।

উপজেলা পরিষদ চেয়ারম্যান মোফাজ্জল হোসেন খান ও উপজেলা নির্বাহী অফিসার ফৌজিয়া নাজনীন অতিথি থেকে কৃষকদের মাঝে সার-বীজ বিতরণ করেন।

প্রণোদনায় ৭৭০০ কৃষকের মধ্যে ৪২০০ কৃষককের প্রত্যেককে উচ্চ ফলনশীল ৫ কেজি ধান বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার দেয়া হয়। এছাড়াও ৩৫০০ কৃষকের প্রত্যেককে হাইব্রিড ২ কেজি ধান বীজ দেয়া হয়েছে।

অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা কৃষি অফিসার নিলুফার ইয়াসমিন জলি, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার রাকিবুল হাসান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সালমা আক্তার রুবি, সংসদ সদস্যের কৃষি কমিটির প্রতিনিধি শফিকুল ইসলাম মিন্টু, উপজেলা উপসহকারি অফিসার শরীফুল ইসলাম প্রমুখ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি