1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০২:১৮ অপরাহ্ন
শিরোনামঃ
রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করল ১১-দল বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে অপর ট্রাকের ধাক্কায় নিহত ৩ মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল রোববার চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী, দেখা করবেন হেফাজত আমিরের সঙ্গে বিএনপি গণমাধ্যমের অবাধ স্বাধীনতায় বিশ্বাস করে: প্রতিমন্ত্রী টুকু ঢাকা-রিয়াদ-ঢাকা সরাসরি ফ্লাইট চালু ১/১১’র সময় ডিজিএফআইর বন্দিশালায় রাখা হয় বর্তমান প্রধানমন্ত্রীকে: চিফ প্রসিকিউটর

বাংলাদেশে দূতাবাস বন্ধ করে দিল উত্তর কোরিয়া

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২৭ নভেম্বর, ২০২৩

বাংলাদেশে নিজেদের দূতাবাস বন্ধ করে দিয়েছে উত্তর কোরিয়া। ২১ নভেম্বর তাদের ঢাকার দূতাবাসটি বন্ধ করে দিয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সূত্র আজ সোমবার এ তথ্য নিশ্চিত করেছে। এখন থেকে দিল্লিতে থাকা উত্তর কোরিয়ার দূতাবাস বাংলাদেশে তাদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো দেখভাল করবে বলেও ওই সূত্র জানায়।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র জানায়, মাসখানেক আগেই কূটনৈতিক পত্রের মাধ্যমে দূতাবাস বন্ধের বিষয়টি জানিয়েছিল উত্তর কোরিয়া। এরপর দেশটির রাষ্ট্রদূত ২১ নভেম্বর বাংলাদেশ ত্যাগ করেন।

ওই সূত্র জানায়, আর্থিক এবং প্রাসঙ্গিক আরও কিছু কারণেই দূতাবাসটি গুটিয়ে নেওয়া হলো।

বাংলাদেশে ১৯৭৪ সাল থেকে উত্তর কোরিয়ার দূতাবাস কাজ শুরু করে। উত্তর কোরিয়ায় বাংলাদেশেরও দূতাবাস নেই। চীনের বেইজিংয়ে থাকা বাংলাদেশ দূতাবাস ‘সমদূরবর্তী মিশন’ হিসেবে উত্তর কোরিয়ার সঙ্গে সম্পর্কের বিষয়গুলো দেখাশোনা করে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি